ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

পাকিস্তান সফর শেষে ভারতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৬:০০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৬:০০:০২ অপরাহ্ন
পাকিস্তান সফর শেষে ভারতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানে শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে ভারতের উদ্দেশ্যে রওনা হচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আগামী বৃহস্পতিবার (৮ মে) নয়াদিল্লি সফরে যাবেন তিনি। এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস।

সম্প্রতি জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে মধ্যস্থতা করতে চায় ইরান। ইসলামাবাদ সফরকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে আব্বাস আরাগচি বলেন, “ভারত-পাকিস্তান সংকট নিরসনে ইরান সদিচ্ছা নিয়ে এগিয়ে আসতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “উত্তেজনা প্রশমনে ইরান তার শুভ উদ্যোগ অব্যাহত রাখবে।”

ইরান ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে উষ্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে। তবে একইসঙ্গে নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে। এ বাস্তবতায়, ইরানের মধ্যস্থতার প্রস্তাব গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক মাত্রা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আসন্ন নয়াদিল্লি সফরে আব্বাস আরাগচি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক উত্তেজনা প্রশমনের বিষয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার