ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

আওয়ামী লীগ নিষিদ্ধে ‘জুলাই ঐক্য’ প্লাটফর্মের আত্মপ্রকাশ

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৬:৪৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৬:৪৮:০৮ অপরাহ্ন
আওয়ামী লীগ নিষিদ্ধে ‘জুলাই ঐক্য’ প্লাটফর্মের আত্মপ্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গঠিত হলো নতুন রাজনৈতিক জোট—‘জুলাই ঐক্য’। মঙ্গলবার (৬ মে) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটে এই ঐক্যজোটের। জোটের পক্ষ থেকে দাবি তোলা হয়—"জুলাইয়ে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে"।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩৫টি সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে এই জোট। এর মধ্যে রয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, এলায়েন্স ফর ডেমোক্রেসি, বিপ্লবী ছাত্র পরিষদ, রক্তিম জুলাই, একতার বাংলাদেশ, স্টুডেন্ট রাইট ওয়াচসহ আরও অনেকে।

লিখিত ঘোষণাপত্র পাঠ করেন ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, “২০২৪ সালের জুলাইয়ে দেশের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়। ১৫ বছরের নিপীড়ন, লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে জনগণের জেগে ওঠা—ছিল এক স্পষ্ট গণঅভ্যুত্থান।”

তবে তিনি অভিযোগ করেন, “৮ মাস পার হলেও সেই গণহত্যার বিচার হয়নি। বরং এখন দেখা যাচ্ছে, কিছু মহল আওয়ামী লীগকে আবার রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে, যা শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অসম্মান।”

সংবাদ সম্মেলনে ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রতিনিধি রাফে সালমান রিফাত বলেন, “আওয়ামী লীগ মাঝে মাঝেই ঝটিকা মিছিল করে মাঠে থাকার বার্তা দিচ্ছে। কিন্তু এই দলের রাজনীতি চালু থাকলে আর কোনো গণতান্ত্রিক ভবিষ্যৎ সম্ভব না। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।”

পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ৭ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেন জোটের নেতারা। দাবিগুলোর মধ্যে আছে—জুলাই বিপ্লবের অংশগ্রহণকারীদের সাংবিধানিক নিরাপত্তা এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা