ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে করা রিট খারিজ করলো হাইকোর্ট মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২ ঘণ্টার পর ঘন্টা বসে থাকছেন? ভয়াবহ বিপদের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস জুলাইয়ের গ্রাফিতি অপসারণে মেয়রের কোনো নির্দেশনা নেই : চসিক ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের ‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর আ. লীগ নেতার বিরুদ্ধে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা হাতির মৃত্যু, শাবকের কান্না ও আহাজারিতে ভারী লোকালয় দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার

শেখ হেলাল ও শেখ তন্ময়ের বিরুদ্ধে ২০ কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে মামলা

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৭:৪৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৭:৪৯:৪৯ অপরাহ্ন
শেখ হেলাল ও শেখ তন্ময়ের বিরুদ্ধে ২০ কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে মামলা
বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এবং তাঁর ছেলে বাগেরহাট–২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়সহ পাঁচজনের বিরুদ্ধে ২০০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলার বাদী স্থানীয় ‘নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট’ এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান তালুকদার।

সোমবার (৫ মে) বাগেরহাট সদর মডেল থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ২০১৮ সালের ১৫ নভেম্বর এবং ২০১৯ সালের ৩ জানুয়ারি – দুই দফায় ভয়ভীতি দেখিয়ে মোট ২০ কোটি টাকা আদায় করেন আসামিরা।

মামলায় আসামি করা হয়েছে: শেখ হেলাল উদ্দীন,শেখ সারহান নাসের তন্ময়,শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মো. ফিরোজুল ইসলাম,শেখ তন্ময়ের ব্যক্তিগত সহকারী শাহীন মিয়া,শহীদুল ইসলাম।

বাগেরহাট সদর থানার ওসি মাহামুদ-উল-হাসান জানান, মামলাটি দণ্ডবিধির ৩৮৬ ও ৩৮৭ ধারায় (চাঁদাবাজি ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়) রুজু করা হয়েছে। ইতিমধ্যে শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে, অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এজাহারে বলা হয়, ২০১৮ সালের রাতে শেখ হেলাল, তাঁর ছেলে ও সহযোগীরা সরুই এলাকার ব্যবসায়িক কার্যালয়ে গিয়ে ২০০ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ব্যবসা বন্ধ, মিথ্যা মামলা এবং প্রাণনাশের হুমকি দেন। মান্নান তালুকদার প্রথম দফায় ৭ কোটি ৩০ লাখ টাকা এবং দ্বিতীয় দফায় ১২ কোটি ৭০ লাখ টাকা দেন।

প্রসঙ্গত, মামলার বাদী আবদুল মান্নান নিজেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থ পাচারের এক মামলায় অভিযুক্ত। সেই মামলায় তিনি দীর্ঘ সময় কারাভোগের পর জামিনে মুক্ত হন।

অভিযোগকারী জানান, আসামিরা ক্ষমতাসীন দলের প্রভাবশালী হওয়ায় এত দিন মামলা করার সাহস পাননি, এখন রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ায় মামলা করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘হানিমুন’-এর জন্য  ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে  কানাডার নারসিসে

‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে