ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের, নিহত ৮

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ১০:২০:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ১০:২০:৫২ পূর্বাহ্ন
ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের, নিহত ৮
পাকিস্তানের ৬ স্থানে ভারতের বিমান হামলায় ৮ বেসমারিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। খবর ডনের।পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, গভীর রাতে ভারত হামলা চালায়। ভারত মোট ছয়টি স্থানে হামলা চালায়, যার মধ্যে রয়েছে সিয়ালকোট, কোটলি, বাহাওয়ালপুর এবং মুজাফফরাবাদ।বুধবার রাত ১টার পরপরই ভারতীয় বিমান হামলার মাধ্যমে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হয়। ভারত এই অভিযানটির নাম দিয়েছে ‘অপারেশন সিন্ধুর’।


হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করে যে, তাদের বিমানবাহিনী সক্রিয় রয়েছে এবং ভারত তার নিজস্ব আকাশসীমা থেকেই হামলা চালিয়েছে।পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রাত পৌনে ৩টার দিকে জানান, পাকিস্তান দুইটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। রাত ৩টা ৪২ মিনিটে রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির মাধ্যমে তৃতীয়টি ভূপাতিত হওয়ার খবর আসে। যার মধ্যে পাকিস্তান বিমানবাহিনী আওয়ান্তিপোরা থেকে ১৭ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আরেকটি ভারতীয় রাফাল বিমান ভূপাতিত করেছে।


ভোর ৪টার দিকে সেনাবাহিনীর মুখপাত্র জানান, এ পর্যন্ত ৮ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।এরপর ভোর ৫টার পরে প্রতিরক্ষা ও তথ্যমন্ত্রীরা চতুর্থ ও পঞ্চম ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেন।সকাল ৭টায় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ভারত নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) সাদা পতাকা উত্তোলন করে ‘পরাজয় মেনে নিয়েছে।’ ওই সময় টেলিভিশন স্ক্রিনে একটি সাদা পতাকা দেখানো হচ্ছিল।সকাল ভোর ৫টা ৯ মিনিটে জিও নিউজের লাইভে তারার বলেন, ‘আমরা বিমান ভূপাতিত করেছি আখনুর, আম্বালা, বারনালা এবং জম্মুতে।



আমরা কোয়াডকপ্টার ও একটি বড় ড্রোনও গুলি করে নামিয়েছি।’ রয়টার্স জানায়, পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমানের মধ্যে তিনটি ছিল রাফাল, একটি এসইউ-৩০ এবং একটি মিগ-২৯ ভূপাতিত করেছে।সেনাবাহিনীর এক মুখপাত্র রয়টার্সকে বলেন, ভারতীয় বিমানগুলোকে কেবল তখনই লক্ষ্য করে গুলি করা হয়, যখন তারা পাকিস্তানে হামলা চালায়।তবে ভারতের পক্ষ থেকে এই বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে এখনো কোনো মন্তব্য আসেনি। 


 
এদিকে পিটিভির দাবি, ‘ভারতীয় গণমাধ্যম উন্মত্তের মতো পাকিস্তান বিমানবাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে মিথ্যা গল্প ছড়াচ্ছে এবং মিথ্যা দাবি করছে যে পাকিস্তানের বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তারা আরো জানিয়েছে, ‘পাকিস্তান বিমান বাহিনীর কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে