ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে উত্তেজনা, পাকিস্তানের পাশে তুরস্ক

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ১১:১০:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ১১:১০:৩৭ পূর্বাহ্ন
ভারতের সঙ্গে উত্তেজনা, পাকিস্তানের পাশে তুরস্ক
ভারতের সঙ্গে উত্তেজনা, পাকিস্তানের পাশে পাকিস্তানে ভারতীয় সশস্ত্র বাহিনীর হামলার পর প্রথম দেশ হিসেবে ইসলামাবাদের সাথে সংহতি প্রকাশ করেছে তুরস্ক।

বুধবার (৭ মে) সকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভারতের বিনা উসকানিতে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যার ঘটনার বিরুদ্ধে ইসলামাবাদের সাথে সংহতি প্রকাশ করতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।’

 
বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি (হাকান ফিদান) অবনতিশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। উভয় নেতাই ক্রমবর্ধমান পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে সম্মত হয়েছেন।’তুরস্ক বরাবরই পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। খবর দ্য প্রিন্ট’র। 
 

 
এদিকে, চলমান উত্তেজনার মধ্যেই কাশ্মীরকে বিভক্তকারী সীমান্তে একটি সামরিক চৌকিতে আত্মসমর্পণের সাধারণ প্রতীক হিসেবে পরিচিত ‘সাদা পতাকা’ উত্তোলন করেছে ভারতীয় সেনারা। এমন দাবি করেছে পাকিস্তান।পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই দাবি করেছে বলে বুধবার (৭ মে) সকালে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।




 
পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার নিজের এক্স অ্যাকাউন্টে এই দাবির কথা তুলে ধরে বলেছেন, প্রথমে তারা তদন্তের প্রস্তাব (পহেলগাম হামলার) থেকে সরে গিয়েছিল, এখন মাঠ থেকে পালিয়ে গেছে। তবে আল জাজিরা স্বাধীনভাবে পাকিস্তান সরকারের এমন দাবি নিশ্চিত করতে পারেনি।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার