ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে বগুড়ায় যশোরে যাত্রীবাহী বাসে আগুন ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বাজারের ভয়? নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান ছিনতাইকালে হাত ফসকে বেরিয়ে যাওয়া গুলিতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর নিহত হওয়ার আগে তোলা খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা সাতসকালে ৬৫৯০ টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত? এপ্রিলেও আছে লম্বা ছুটির সুযোগ আসছে ‘ফুয়েল কার্ড’, যে সুবিধা পাবেন ট্রাম্প যুদ্ধ বন্ধের কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে পেন্টাগন বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ভারতে বাস ও লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১২ স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দৌলতদিয়া ঘাটে বাসডুবি - প্রাণহানি বেড়ে ২৫, শনাক্ত ২৩ যাত্রীর পরিচয়

ভারত-পাকিস্তান উত্তেজনা, যা বললেন জামায়াত আমির

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ১২:১৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ১২:১৫:৩৪ অপরাহ্ন
ভারত-পাকিস্তান উত্তেজনা, যা বললেন জামায়াত আমির
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা কারও জন্য মঙ্গল বলে আনবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।



নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া ওই পোস্টে জামায়াত আমির লিখেছেন, সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, ইতোমধ্যে হামলা-পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে। তা কারও জন্যই মঙ্গলজনক হবে না।পোস্টে তিনি আরও লিখেছেন, এই ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। দিনশেষে যুদ্ধ কারও জন্যেই কল্যাণকর নয়। কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করি।




উল্লেখ্য, কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগামে ২২ এপ্রিল হামলার ঘটনায় পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশীদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এ ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। শেষ পর্যন্ত উত্তেজনার মধ্যে দুই দেশ একে অপরের প্রতি পাল্টা পদক্ষেপ নেয়ার পর এবার পাকিস্তানের ওপর হামলা চালাল ভারত। 

কমেন্ট বক্স