ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

‘অপারেশন সিন্দুর’ হামলায় পাকিস্তানে শিশুসহ নিহত ২৬, আহত অর্ধশতাধিক

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০১:০২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০১:০২:৪১ অপরাহ্ন
‘অপারেশন সিন্দুর’ হামলায় পাকিস্তানে শিশুসহ নিহত ২৬, আহত অর্ধশতাধিক

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলায় শিশুসহ ২৬ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এছাড়াও এ হামলায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। বুধবার (৭ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।এদিকে, ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে তারা পাকিস্তানের ৯টি স্থানে সফলভাবে আঘাত করেছে। ভারতের বক্তব্য, এই অভিযানগুলি ‘সন্ত্রাসী ঘাঁটি’ ধ্বংসের লক্ষ্যে পরিচালিত হয়েছে।এদিকে, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে পাকিস্তান। তার মধ্যে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় সরকারের চারটি সূত্র আজ বুধবার (৭ মে) বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।


 

পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এখন পর্যন্ত ভারতের পাঁচটি আকাশযান, যার মধ্যে রয়েছে– তিনটি রাফাল, একটি এসইউ-৩০, একটি মিগ-২৯ এবং একটি হেরন ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।’এ হামলার পর ইন্ডিগো, এয়ার ইন্ডিয়াসহ প্রধান ভারতীয় এয়ারলাইন্সগুলি সীমান্তবর্তী অঞ্চলে সকল ফ্লাইট অপারেশন স্থগিত করেছে।অন্যদিকে, পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি (সিএএএ) দেশটির সমগ্র আকাশসীমা ৪৮ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এ সময়ের মধ্যে সকল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত থাকবে।ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে। এছাড়াও লাহোর, করাচি, ফয়সালাবাদ, সিয়ালকোট ও কোয়েটা বিমানবন্দর পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বন্ধ থাকবে।





এদিকে, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলার কয়েক ঘণ্টা পর বিশ্ববাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখাতে হবে।



 

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। হামলার পর দিল্লি সোজাসুজি এর দায় চাপিয়েছে ইসলামাবাদের ঘাড়ে। দু’দেশ থেকে নেয়া হয় বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ। উত্তপ্ত পরিস্থিতি থামাতে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান ও রাশিয়া। তবে সবকিছু উপেক্ষা করে জম্মু-কাশ্মিরে হামলার দুই সপ্তাহ পর পাকিস্তানে হামলা চালালো ভারত।


কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার