ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

পাকিস্তানে নিহত বেড়ে ২৬, প্রাণ হারিয়েছেন নারী-শিশুরাও

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০১:৩৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০১:৩৯:১২ অপরাহ্ন
পাকিস্তানে নিহত বেড়ে ২৬, প্রাণ হারিয়েছেন নারী-শিশুরাও
পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে দেশটির মোট নয়টি জায়গায় চালানো এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।এমনকি বর্বর এই হামলায় প্রাণ হারিয়েছেন নারী ও শিশুরাও। আহত হয়েছেন আরও ৪৬ জন। বুধবার (৭ মে) এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।



সংবাদমাধ্যমটি বলছে, বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ জানিয়েছেন, ভারতের সাম্প্রতিক হামলায় ৬টি এলাকায় মোট ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৪৬ জন আহত হয়েছেন।




তিনি জানান, বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন তিন বছরের মেয়ে শিশু, সাতজন নারী এবং চারজন পুরুষ রয়েছেন। সেখানে আহত হয়েছেন ৩৭ জন, যাদের মধ্যে ৯ জন নারী এবং ২৮ জন পুরুষ।



তিনি আরও বলেন, মুজাফফরাবাদের কাছে বিলাল মসজিদে হামলায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক মেয়ে ও এক ছেলে। কোটলিতে আব্বাস মসজিদে হামলায় ১৬ বছর বয়সী এক মেয়ে ও ১৮ বছর বয়সী এক ছেলে নিহত হয়েছেন এবং এক মা ও তার মেয়ে আহত হয়েছেন।পাঞ্জাবের মুরিদকে এলাকায় উম্মালকুরা মসজিদে হামলায় তিনজন পুরুষ নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন বলে জানান পাকিস্তানের সেনাবাহিনীর এই মুখপাত্র।




তিনি বলেন, সিয়ালকোট ও শাকরগড়ের হামলাগুলোতে কোনও প্রাণহানি হয়নি, তবে শাকরগড়ে একটি ডিসপেনসারি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, লাইন অব কন্ট্রোলে (এলওসি) ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন পাঁচ বছর বয়সী শিশু।জেনারেল আহমেদ শরীফ অভিযোগ করেন, “ভারত মসজিদসহ ধর্মীয় স্থাপনাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করেছে, যা মোদি সরকারের ‘হিন্দুত্ববাদী’ মানসিকতার পরিচয় বহন করে। এই (মোদির) সরকার সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে।”

এদিকে ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন।তিনি উল্লেখ করেছেন, সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে।পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্রের মতে, কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বর্তমানে তীব্র গুলি বিনিময় চলছে। তিনি আরও নিশ্চিত করেছেন, পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সমস্ত বিমান নিরাপদ রয়েছে।




এদিকে পাকিস্তানের বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র জিও নিউজকে জানিয়েছে, পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান রয়েছে।
 

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম