ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

‘সন্ত্রাসবাদে পাকিস্তানের প্রশ্রয়ে’র জবাব দিতেই হামলা: ভারত

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০২:১৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০২:১৩:২৪ অপরাহ্ন
‘সন্ত্রাসবাদে পাকিস্তানের প্রশ্রয়ে’র জবাব দিতেই হামলা: ভারত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে হামলাসহ ‘সন্ত্রাসবাদে পাকিস্তানের নিরবচ্ছিন্ন প্রশ্রয়ে’র জবাব দিতেই দেশটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দিল্লি।

ভারতের দাবি, পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতি যতটা কম রাখা যায়, তা নিশ্চিত করেই এই হামলা চালানো হয়েছে। ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানাই’ ছিল অভিযানের উদ্দেশ্য—এটি ‘প্রিসিশন স্ট্রাইক’ বলে দাবি করছে দেশটি।

বুধবার (৭ মে) সকালে দিল্লিতে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। ওই সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং বিমান বাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, পেহেলগামের ঘটনায় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামে একটি সংগঠন দায় স্বীকার করেছে। এছাড়া লস্কর-ই-তৈবার সংশ্লিষ্ট কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে হামলার ছবি পোস্ট করা হয়েছে। এতে পাকিস্তানের সংশ্লিষ্টতার বিষয়টি স্পষ্ট বলেই মনে করছে দিল্লি।

তিনি আরও বলেন, ভারত পাকিস্তানের ভেতরে অবস্থিত ‘সন্ত্রাসবাদী স্থাপনা ধ্বংস’ করেছে। হামলার ফুটেজও সংবাদ ব্রিফিংয়ে দেখানো হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার গভীর রাতে ২৫ মিনিট ধরে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী ঘাঁটিতে এই হামলা চালানো হয়।

তবে সংবাদ সম্মেলনে কোনো প্রশ্ন নেওয়া হয়নি। অভিযানে ভারতের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে সম্পর্কেও কিছু জানানো হয়নি। পাকিস্তানের দাবি অনুযায়ী ভারতের কয়েকটি বিমান ভূপাতিত হয়েছে—এ বিষয়ে ভারতীয় পক্ষ কোনো মন্তব্য করেনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে

‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে