ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

‘সাইবার নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে মামলাও বাতিল হবে’

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০৮:৩৫:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০৮:৩৫:০৯ পূর্বাহ্ন
‘সাইবার নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে মামলাও বাতিল হবে’
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ইতোপূর্বে দেওয়া ঘোষণা অনুযায়ী সাইবার নিরাপত্তা আইন (সিএসএস) বাতিল করা হচ্ছে। আইনটি যখন বাতিল করা হবে তখন স্পিচ অফেন্স সম্পর্কিত সমস্ত হয়রানিমূলক মামলা রহিত হয়ে যাবে। যারা সাংবাদিক, মুক্ত মনের মানুষ, ভিন্ন মতের মানুষ তাদের বক্তব্যের জন্য, তাদের যেকোনো ধরণের মতামত প্রকাশের জন্য যে সমস্ত মামলা দায়ের করা হয়েছিল সেগুলো রহিত হয়ে যাবে। তবে  কম্পিউটার অফেন্স বা কম্পিউটার হ্যাকিং সম্পর্কিত মামলাগুলোর বিচার অব্যাহত থাকবে।  শুক্রবার রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

আসিফ নজরুল বলেন, বর্তমান সরকার প্রচণ্ডভাবে সাংবাদিক বান্ধব থাকার চেষ্টা করছে। আমাদের সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। কোনো সাংবাদিকের বিরুদ্ধে আমাদের সরকার বা পুলিশ কোনো হয়রানিমূলক মামলা করেনি। 
তিনি বলেন, সবারই মনে রাখা উচিত আমাদের পেশাগত পরিচয়ের বাইরে যেন কোনো কিছু না হয়ে যায়। কক্সবাজারের একজন সাবেক সংসদ সদস্যকে ইঙ্গিত করে তিনি বলেন, আপনারা কেউ বদিকে রাজনীতিক বলেন, বলনে না তো? তাকে ইয়াবা ব্যবসায়ী বলেন। সে যতই রাজনীতি করুক।

সত্যিকারের পেশাজীবী সাংবাদিকদের নেতৃত্বে আনার পরামর্শ দিয়ে আইন উপদেষ্টা বলেন, একজন সাংবাদিক, সে যতই সাংবাদিকতা করুক, সে যদি গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অবৈধ নির্বাচন, বাংলাদেশকে লুট করা, বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের পদাবনত করে রাখাকে অব্যাহতভাবে প্রকাশ্যে সমর্থন করে। একটি ফ্যাসিস্ট সরকারকে যদি প্রকাশ্যে সমর্থন করে, তাকে কি আপনারা সাংবাদিক বলবেন? না অন্য কিছু বলবেন, চিন্তা করে দেখবেন। 

তিনি আরও বলেন, বহু সাংবাদিক আছেন, যারা ফ্যাসিস্ট সরকারের পদলেহী হোননি। তারা সত্য ও ন্যায়ের পথে ছিলেন।ডিআরইউ এর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড এর জুরি বোর্ডের চেয়ারম্যান এম শফিকুল করিম, ডিআরইউ-এর সাধারণ সম্পাদক মহি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে অ্যাওয়ার্ড প্রাপ্তদের মাঝে ক্রেস্ট, সনদপত্র, চেক ও রেপ্লিকা প্রদান করা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা