ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ওয়ান ইলেভেন তৈরি হতে পারে এমন সংস্কারে হাত না দেয়ার আহ্বান ফারুকের

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০২:৩৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০২:৩৬:৪৬ অপরাহ্ন
ওয়ান ইলেভেন তৈরি হতে পারে এমন সংস্কারে হাত না দেয়ার আহ্বান ফারুকের
আবারও ‘একটি ওয়ান ইলেভেন’ পরিস্থিতি তৈরি হতে পারে—এমন হুঁশিয়ারি দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক সংস্কারে হাত না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বুধবার (৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় নাগরিক পরিষদ আয়োজিত এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

জয়নুল ফারুক বলেন, দীর্ঘ চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফেরার পর যে গণঅভ্যর্থনা পেয়েছেন, তা দেখে নেতাকর্মীরা নতুন করে উদ্দীপনা ও আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। তাই এই মুহূর্তে একটি জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন নিয়ে নানা ‘চক্রান্ত’ চলছে। এ প্রসঙ্গে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকেও সতর্ক থাকার পরামর্শ দেন এই বিএনপি নেতা।

রোহিঙ্গা সংকট নিয়েও বক্তব্য দেন জয়নুল আবদিন ফারুক। বলেন, করিডর না দিয়েও রাখাইনদের সহায়তা করার সক্ষমতা বাংলাদেশের আছে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার নতুনভাবে নির্বাচিত সরকারকেই দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা