ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ভারত-পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা, দুই দেশকে শান্ত থাকার আহ্বান

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৪:৫১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৪:৫১:৫৩ অপরাহ্ন
ভারত-পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা, দুই দেশকে শান্ত থাকার আহ্বান
ভারত ও পাকিস্তানের মধ্যে উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে দুই প্রতিবেশী দেশকে শান্ত থাকার ও সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত-পাকিস্তান পরিস্থিতি বাংলাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে দুই দেশকে অনুরোধ করা হচ্ছে যা উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে বলা হয়, আঞ্চলিক শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতায় বাংলাদেশ বিশ্বাসী। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই এই সংকট প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত জনগণের মঙ্গলের জন্য শান্তিপূর্ণ সমাধান আসবে বলে আশা করে ঢাকা।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাতভর পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারতের সশস্ত্র বাহিনী। ভারতের দাবি, এটি ছিল ‘সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে পরিচালিত একটি ‘প্রিসিশন স্ট্রাইক’। হামলায় শিশুসহ অন্তত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।

অন্যদিকে, পাকিস্তানের দাবি, পাল্টা প্রতিরোধে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে জম্মু ও কাশ্মিরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় সরকারি সূত্র জানিয়েছে।

এর আগে, গত ২২ এপ্রিল পেহেলগামে পর্যটকবহুল এলাকায় সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এরপরই ভারত সরাসরি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং পররাষ্ট্র ক্ষেত্রে কূটনৈতিক পদক্ষেপ নেয়।

উত্তেজনা প্রশমনে ইরান ও রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দিলেও তা উপেক্ষা করে দুই সপ্তাহ পর এই হামলা চালায় ভারত।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম