ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

পাকিস্তানে ঢুকতে পারেনি কোনো ভারতীয় যুদ্ধবিমান: ইসলামাবাদ

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৫:০১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৫:০১:৩৯ অপরাহ্ন
পাকিস্তানে ঢুকতে পারেনি কোনো ভারতীয় যুদ্ধবিমান: ইসলামাবাদ
হামলার সময় পাকিস্তানের সীমানায় ভারতের কোনো যুদ্ধবিমান ঢুকতে দেওয়া হয়নি বলে জানিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।বুধবার (০৭ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্পষ্ট করে জানিয়েছেন, কোনো ভারতীয় বিমানকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে দেওয়া হয়নি এবং একইভাবে পাকিস্তানের কোনো যুদ্ধবিমানও ভারতের আকাশসীমায় প্রবেশ করেনি।



এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো সময়ই তাদের (ভারতের) কোনো (যুদ্ধ) বিমানকে পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে দেওয়া হয়নি এবং কখনোই পাকিস্তানের কোনো (যুদ্ধ) বিমান ভারতের আকাশসীমায় যায়নি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী পুরোপুরি জবাব দিয়েছে এবং ‘একাধিক’ ভারতীয় চৌকি ধ্বংস করেছে।সেইসঙ্গে আইএসপিআরের ডিজি একটি ব্রিগেড সদর দপ্তরের ভিডিও ফুটেজও দেখান, যেখান থেকে ভারতের পক্ষ থেকে লাইন অব কন্ট্রোল (এলওসি) লঙ্ঘন করা হচ্ছিল বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, ধ্বংস হওয়া অন্যান্য চৌকির মধ্যে ছিল ছাতরি, জুরা ও সারলিয়া-১, পাশাপাশি একটি ব্যাটালিয়ন সদর দপ্তরও ধ্বংস করার দাবি করেন তিনি।





এদিকে, পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানগুলোর পাইলটদের বন্দী করেছে পাকিস্তান। আজ স্থানীয় সময় সকালে জিও নিউজ, ডনসহ একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। তবে, এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।





পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ভূপাতিত করা বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল, একটি সুখোই-৩০ এবং একটি মিগ-২৯ রয়েছে। এ ছাড়া, বেশ কয়েকটি ড্রোনও ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। তথ্যমন্ত্রী তারার আরও জানান, বিমানগুলো আখনূর, আম্বালা, বারনালা ও জম্মু এলাকায় ভূপাতিত করা হয়েছে।



আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন, ভারতীয় যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষের পর পাকিস্তান বিমানবাহিনীর সব যুদ্ধবিমান নিরাপদে আছে।
 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার