ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

সীমানা জটিলতায় ৬১ আসনের আবেদন ইসিতে

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৫:৫১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৫:৫১:০২ অপরাহ্ন
সীমানা জটিলতায় ৬১ আসনের আবেদন ইসিতে
সংসদীয় আসনের সীমানা জটিলতায় ৬১টি আসনের আবেদন নির্বাচন কমিশনে (ইসি) রয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আমরা সেগুলো বিবেচনায় নিয়ে আইন সংশোধনের গেজেট পেলেই কাজ শুরু করবো বলে জানান তিনি।বুধবার (০৭ মে) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।



আখতার আহমেদ বলেন, আমাদের কাছে ৬১টি আসন থেকে ৪০৫টি আবেদন জমা পড়েছে। আমরা সেগুলো বিবেচনায় নিয়ে সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেবো। এক্ষেত্রে ৬১টি আসনের সীমানা পরিবর্তন করতে হলে অন্য আসনগুলোর সীমানা পরিবর্তন হবে। এতে আসন সংখ্যা কিছু বাড়তে পারে।




ইসি সচিব বলেন, সীমানা পুনর্নির্ধারণের জন্য আমরা কোনো বিজ্ঞপ্তি দেবো না। যে কেউ চাইলে আবেদন করতে পারেন। আমরা আইন সংশোধনে সরকারের কাছে সুপারিশ করেছিলাম। গতকাল উপদেষ্টা পরিষদে তা অনুমোদন হয়েছে। এখন সেই গেজেট পেলেই আমরা কাজ শুরু করবো। এক্ষেত্রে সীমানা পুনর্নির্ধারণে আইনে যে সব পন্থা আছে সেগুলোই অনুসরণ করা হবে।

ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে ইসি সচিব বলেন, ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক সুবিধা ও ভোটার সংখ্যার ভিত্তিতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিধান রয়েছে আইনে। অতীতে এগুলো পুরোপুরি অনুসরণ করা হয়নি বলে অনেক অভিযোগ এসেছে ইসিতে। এক্ষেত্রে অনেকেই ২০০৮ সালের পূর্বের সীমানায় ফিরে যেতে চান।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম