ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

এবার মতিঝিলে হচ্ছে পার্ক

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৬:১৫:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৬:১৫:৫৪ অপরাহ্ন
এবার মতিঝিলে হচ্ছে পার্ক
ঢাকার মতিঝিলে রাজউক ও গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন প্রায় ১১ একর জায়গায় জলাধার, শিশুদের খেলার মাঠসহ একটি আধুনিক পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বুধবার (৭ মে) রাজউক চেয়ারম্যান নিজেই ওই এলাকা পরিদর্শনে গিয়ে জানান, এত বড় জায়গায় প্রস্তাবিত এই পার্কটি হলে তা ঢাকাবাসীর জন্য একটি "স্বস্তির নিশ্বাস" হয়ে উঠবে। প্রকল্প বাস্তবায়নে সৌন্দর্য বর্ধনের পাশাপাশি পরিবেশ দূষণ রোধ এবং নাগরিকদের মানসিক প্রশান্তির বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

তবে চ্যালেঞ্জও কম নয়। প্রকল্প এলাকার বড় অংশ দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, যার মধ্যে সরকারি ভবনও রয়েছে। রয়েছে গ্যারেজ, যা এখন পরিবেশ দূষণের বড় উৎসে পরিণত হয়েছে।

রাজউক চেয়ারম্যান দখলদার উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এমনকি রাজউকের জমিতে অনুমতি ছাড়াই নির্মিত সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় স্থানান্তরের নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়া, সিটি কর্পোরেশনের বর্জ্য নিষ্কাশনের জন্য ব্যবহৃত অংশও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শনে রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ), প্রধান নগর স্থপতি, প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা