ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

আজ ‘ঝামেলার শেষ নেই’ দিবস

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০৮:৫৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০৮:৫৪:১১ পূর্বাহ্ন
আজ ‘ঝামেলার শেষ নেই’ দিবস
মানবজীবন মানেই বিরামহীন জটিলতা। ঝামেলা এড়িয়ে মানুষ ক্রমাগত নির্ঝঞ্ঝাট থাকার চেষ্টা করে। কিন্তু মুক্তি মেলে না। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে ঝামেলা। এটিই জীবনের গূঢ় বাস্তবতা। এই বাস্তবতা অস্বীকারের সুযোগ নেই। এই সবকিছুকে সঙ্গে করেই চলতে হয়। মানসিক দ্বন্দ্ব, চলমান অস্থিরতা, ভবিষ্যতের অনিশ্চয়তা, অপ্রত্যাশিত উত্থান-পতনের মধ্য দিয়ে জীবন এগিয়ে চলে। জটিলতাকে প্রশ্রয় দিলে জীবন স্থবির হয়ে পড়ে। ফলে ভাবতে হবে ভিন্ন দৃষ্টিকোণ থেকে। যাপিত জীবনে যেকোনো পরিস্থিতিই তৈরি হোক, তাকে গ্রহণ করতে হবে সহজভাবে। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলেছেন—‘মনেরে আজ কহ যে,/ ভালো মন্দ যাহাই আসুক/ সত্যেরে লও সহজে।’

উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে নানা রকম কৌশল অবলম্বন করা যেতে পারে। তবে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে ইতিবাচক থাকা, তাৎক্ষণিক মুহূর্তকে উপভোগ করা। তাৎক্ষণিক মুহূর্তই বস্তুত জীবনের প্রাথমিক বাস্তবতা। ফলে যেকোনো বিশৃঙ্খলা বা জটিলতাকে গ্রহণ করার মানসিকতা নিয়ে যদি ‘বর্তমান’কে গুরুত্ব দেওয়া যায়, তাহলে কোনো জটিলতাই জীবনকে খুব একটা প্রভাবিত করতে পারবে না।

আজ ৯ নভেম্বর, ‘ঝামেলার শেষ নেই’ (ক্যাওস নেভার ডাইস ডে) দিবস। যুক্তরাষ্ট্রে দিনটি পালিত হয়। কবে কীভাবে এর চল হয়েছিল, তা অবশ্য জানা যায় না। বিচিত্র এই দিবস পালন করতে পারেন। ঝামেলা-জটিলতা কখনো নিঃশেষ হবে না; বরং এসব নিয়েই চলতে হবে—এই আপ্তবাক্য মাথায় রেখে দৃষ্টিভঙ্গি বদলে নেওয়ার দারুণ সুযোগটি নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে ‘ইতিবাচকতা’র গুরুত্বের কথা আগেই বলা হয়েছে। এর সঙ্গে যোগ করে নিতে পারেন দৈনন্দিন কিছু অনুশীলন। নিয়মিত যোগব্যায়াম বা ধ্যানচর্চা করতে পারেন। শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামও দারুণ কার্যকর। ব্যস্ত জীবন থেকে মাঝেমধ্যে নিজেকে ছুটি দিতে পারেন। ব্যস্ততায় বিরতি দিয়ে একদম নিজের মতো কিছু সময় কাটালে জটিলতাহীন জীবন প্রত্যাশা করা যেতেই পারে।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী