ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সমুদ্রে ডুবল মার্কিন নৌবাহিনীর আরেক যুদ্ধবিমান

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৭:০৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৭:০৭:৪০ অপরাহ্ন
সমুদ্রে ডুবল মার্কিন নৌবাহিনীর আরেক যুদ্ধবিমান
লোহিত সাগরে ফের হারিয়ে গেল মার্কিন নৌবাহিনীর একটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান। এবার বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান থেকে রানওয়েতে অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে সাগরে পড়ে যায় ছয় কোটি ডলার দামের যুদ্ধবিমানটি। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে এটা ট্রুম্যানের দ্বিতীয় সুপার হর্নেট হারানোর ঘটনা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মঙ্গলবার (৬ মে) রাতে এ ঘটনা ঘটে।

যুদ্ধবিমানটি ঠিক কী কারণে সাগরে পড়ল তা এখনো নিশ্চিত নয়। তদন্ত চলছে। তবে সংশ্লিষ্ট দুই কর্মকর্তা জানিয়েছেন, অবতরণ করার সময় রানওয়েতে ঠিকমতো থামতে পারেনি বিমানটি। ফলে পানিতে পড়ে যায়। সৌভাগ্যবশত, পাইলট ও অস্ত্র কর্মকর্তা উভয়ই বেরিয়ে আসতে সক্ষম হন এবং হেলিকপ্টার এসে তাদের উদ্ধার করে। তারা জীবিত আছেন, তবে সামান্য আহত হয়েছেন।

এই ঘটনার ঠিক আগেই যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা স্থগিতের ঘোষণা দিয়েছে। হোয়াইট হাউসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “হুতিরা আমাদের জাহাজে হামলা করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে, তাই আমরাও আর বোমা ফেলব না।” ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমান হারানোর ঘটনা ট্রাম্পের এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

এর আগেও, ২৮ এপ্রিল ট্রুম্যান থেকেই সাগরে পড়ে যায় আরেকটি সুপার হর্নেট। তখনও যুদ্ধজাহাজটি ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্র এড়াতে তীব্র বাঁক নিয়েছিল, আর সেখানেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় বিমান। ডিসেম্বরে এমন একটি যুদ্ধবিমান ‘ভুল করে’ ভূপাতিত করেছিল ইউএসএস গেটিসবার্গ। সব মিলিয়ে, লোহিত সাগরে এখন পর্যন্ত তিনটি সুপার হর্নেট হারিয়েছে যুক্তরাষ্ট্র।

শুধু যুদ্ধবিমানই নয়—হুতি বিদ্রোহীদের হাতে একের পর এক ভূপাতিত হচ্ছে মার্কিন ড্রোন। এখন পর্যন্ত ২২টি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে তারা, যার প্রতিটির দাম ৩ কোটি ডলার (বাংলাদেশি টাকায় ৩৬৪ কোটি)। হুতিরা দাবি করছে, সবগুলোই তাদের পাল্টা হামলায় গুঁড়িয়ে গেছে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের পর ইয়েমেনের হুতিরা ইসরায়েলি ও মার্কিন জাহাজকে লক্ষ্য করে হামলা শুরু করে। এর জবাবে যুক্তরাষ্ট্র লোহিত সাগরে পাঠায় দুইটি বিমানবাহী রণতরী—ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান এবং ইউএসএস কার্ল ভিনসন। এরপর থেকেই রণতরীগুলোর ওপর একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুতিরা।

সর্বশেষ ঘটনায় যুদ্ধবিমান উদ্ধারের চেষ্টা চলছে। তবে এখনো সাগরের তলদেশ থেকে বিমানটি উদ্ধার করা সম্ভব হয়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা