ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

পাকিস্তানে হামলার ভিডিও প্রকাশ ভারতীয় সেনাবাহিনীর

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৭:২৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৭:২৪:৪০ অপরাহ্ন
পাকিস্তানে হামলার ভিডিও প্রকাশ ভারতীয় সেনাবাহিনীর
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর তা যুদ্ধে রূপ নিচ্ছে। এর জবাবে পাকিস্তানের অন্তত পাঁচটি স্থানে বিমান হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই হামলার ভিডিও প্রকাশ করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বুধবার (৭ মে) ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার গভীর রাতে (রাত ১:০৪ থেকে ১:৩০ পর্যন্ত) এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়েছে। এতে জইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তইয়্যেবা এবং হিজবুল মুজাহিদিন এর সদস্যসহ প্রায় ৭০ জন নিহত হয়েছে বলে দাবি ভারতীয় কর্তৃপক্ষের।

সেনা সূত্রে জানা গেছে, হামলার প্রথম ধাপে কোটলি জেলার মারকাজ আব্বাস ক্যাম্পে আঘাত হানা হয়, যেটিকে লস্কর-ই-তইয়্যেবার আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এরপর পর্যায়ক্রমে আরও কয়েকটি ঘাঁটিতে টার্গেটেড স্ট্রাইক চালানো হয়।

দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, কর্ণেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংহ বলেন, “পেহেলগাম হামলার পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই ছিল আমাদের লক্ষ্য। পাকিস্তানের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না আসায় আমরা বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছি।”

তারা আরও বলেন, “এই অভিযান পরিমিত, দায়িত্বশীল এবং প্রতিরোধমূলক ছিল। মূল লক্ষ্য ছিল সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করে ভবিষ্যতের হামলা প্রতিরোধ করা।”

এদিকে পাকিস্তানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা ভারত-পাকিস্তান উত্তেজনা ফের বাড়িয়ে তুলতে পারে।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু