ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভারত-পাকিস্তান যুদ্ধ, আলোচনায় চীনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ১০:২৮:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ১০:২৮:৫৬ পূর্বাহ্ন
ভারত-পাকিস্তান যুদ্ধ, আলোচনায় চীনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম
মধ্যরাতে হঠাৎ হামলা চালায় ভারত। নাম দেয় ‘অপারেশন সিন্দুর’। টার্গেট পাকিস্তান সীমান্ত। এরপরই আলোচনায় উঠে আসে চীনের তৈরি ‘এইচ-কিউ-নাইন’ এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ার ‘এস-৩০০’ এর আদলে বানানো এ প্রযুক্তি পাকিস্তান কিনেছিল তাদের আকাশ প্রতিরক্ষায় আধুনিকতা আনতে। তবে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে এটি কতটা কার্যকর, ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন।বুধবার (৭ মে) মধ্যরাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তে ভারত অপারেশন সিন্দুর চালানোর পর, দিল্লীর কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ। এরপর থেকেই আলোচনায় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম।



‘এইচ-কিউ-নাইন’ মিসাইল সিস্টেম এমন এক ধরনের ব্যবস্থা, যা ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার থেকে মিসাইল ছুড়তে সক্ষম। একটি সিস্টেমে থাকে ৬ বা তারচেয়ে বেশি ট্র্যাক। আর একেকটি ট্রাকে থাকে ৪টি করে মিসাইল কনটেইনার। প্রতিটি মিসাইলের ওজন প্রায় ২ টন, দৈর্ঘ্য ৬ দশমিক ৮ মিটার।শত্রুর যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল, এয়ার-টু-সারফেইস মিসাইল ও ছোট ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে সক্ষম এ প্রতিরক্ষা সিস্টেমটি। এ থেকে ছোঁড়া মিসাইলের গতি হতে পারে ঘণ্টায় প্রায় ৫ হাজার কিলোমিটার পর্যন্ত। ২০০ কিলোমিটার দূরত্ব ও ৩০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে সক্ষম এ ক্ষেপণাস্ত্রগুলো।




এতে আরও আছে একটি শক্তিশালী রাডার। ১২০ কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্তে সক্ষম এটি। একসাথে প্রায় ১০০টি লক্ষ্য ট্র্যাক করতে পারে এই রাডার। সক্ষম একই সময়ে ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোয়।এর আগে, ১৯৮০’র দশকে এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির কাজ হাতে নেয় চীন। ২০০৯ সালে চীনের ৬০ তম বার্ষিক সামরিক প্যারেডে প্রথম প্রকাশ্যে আনা হয় এ যুদ্ধাস্ত্র। যুক্তরাষ্ট্রের ‘প্যাট্রিয়ট’ ও রাশিয়ার ‘এস-৩০০’ সিস্টেমের অনুকরণে তৈরি করা হয় এ প্রতিরক্ষা ব্যবস্থা।




অপরদিকে, চীনের তৈরি এ প্রতিরক্ষা সিস্টেম পাকিস্তানের কোনও কাজে আসেনি, এমনটাই দাবি করছে ভারত। এ নিয়ে ভারতীয়দের ট্রোলিংয়েরও শিকার হচ্ছে পাকিস্তান। বলা হচ্ছে, বন্ধু দেশ চীন ঠকিয়েছে তাদের।কিন্তু আসলেই কী তাই? ভারতের আক্রমণের পর তিনটি রাফাল, একটি সু-৩০এমকেআই, একটি মিগ-২৯ ফালক্রাম ও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। তাই ধোঁয়াশা থেকেই যায় চীনের তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা