ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

কানাডায় টিকটকের কার্যালয় বন্ধের নির্দেশ

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০৯:০১:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০৯:০১:২১ পূর্বাহ্ন
কানাডায় টিকটকের কার্যালয় বন্ধের নির্দেশ
কানাডায় বন্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কার্যালয়। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, তবে কার্যালয় বন্ধের নির্দেশ দিলেও এখনি দেশটিতে টিকটক অ্যাপ বন্ধ হচ্ছে না। এ বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

বুধবার কানাডার শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শঁপা বলেন, টিকটকের চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স-সম্পর্কিত সম্ভাব্য জাতীয় নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে তার প্রশাসন। যে কারণে টিকটকের কানাডা কার্যালয় বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, কানাডার নাগরিকদের টিকটক ব্যবহার করার বা এতে কনটেন্ট তৈরি করার অধিকার খর্ব করবে না সরকার। একটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা বা না করা সবার ব্যক্তিগত সিদ্ধান্ত।

ইতোমধ্যে ভারত, আফগানিস্তান, ইরানের মতো বেশ কিছু দেশে টিকটক অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে টিকটক নিষিদ্ধে কংগ্রেসে একটি বিল পাস করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী