ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মস্কো পৌঁছেছেন শি জিনপিং

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০১:৪০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০১:৪০:৩১ অপরাহ্ন
মস্কো পৌঁছেছেন শি জিনপিং
চার দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফরে তার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় থাকবে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব। খবর দিয়েছে এএফপি।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় মস্কোর ভনুকোভো বিমানবন্দরে অবতরণ করেন শি। তাকে স্বাগত জানান রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছিল ফুলেল শুভেচ্ছা আর লালগালিচা অভ্যর্থনা।

এই সফরে শি জিনপিং অংশ নেবেন সোভিয়েত ইউনিয়নের ৮০তম বিজয় দিবস উদযাপনেও। প্রতি বছর ৯ মে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত সেনাবাহিনীর বিজয় উদযাপন করে রাশিয়া। এ বছর সেই অনুষ্ঠান আরও জাঁকজমকপূর্ণ হওয়ার ইঙ্গিত মিলেছে।

ক্রেমলিন জানিয়েছে, শি ও পুতিনের মধ্যে বৈঠকে থাকবে আঞ্চলিক নিরাপত্তা, ইউক্রেন ইস্যু, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা। রাশিয়া বলছে, এই সফর শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং চীন-রাশিয়া সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার কৌশলগত পদক্ষেপ।

বিশ্লেষকদের মতে, পশ্চিমা দেশের সঙ্গে রাশিয়ার টানাপড়েনের সময় চীনের এমন পাশে দাঁড়ানো মস্কোর জন্য বড় রাজনৈতিক বার্তা। একইসঙ্গে এটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্যও চাপের কারণ হতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা