ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী মিষ্টি অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পাকিস্তান দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে প্রচারিত হবে মুন অ্যালার্টের নিখোঁজ বার্তা ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী  তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, মাঝ আকাশে ‘ডেথ ডাইভ’ জামিন পেলেন গাজী নজরুলের স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সাথে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম নতুন মুদ্রানীতি ঘোষণা আজ এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪ শতাধিক একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু

প্রথম দফায় নির্বাচিত হয়নি পোপ, ফের ভোট আজ

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০২:৩৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০২:৩৪:২২ অপরাহ্ন
প্রথম দফায় নির্বাচিত হয়নি পোপ, ফের ভোট আজ
ভ্যাটিকানে শুরু হয়েছে ইতিহাসগন্ধি এক প্রক্রিয়া— পোপ নির্বাচন। তবে বুধবার সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে উঠলো কালো ধোঁয়া, মানে প্রথম দফা ভোটে কেউই নির্বাচিত হননি। ফলে আজ বৃহস্পতিবার (৮ মে) নতুন পোপ বাছাইয়ে আরেক দফা ভোট হবে।

সিস্টিন চ্যাপেলের সেই বিখ্যাত চিমনি— বিশ্বের চোখ এখন সেখানেই। কারণ নতুন পোপ নির্বাচিত হলেই উঠবে সাদা ধোঁয়া, আর বাজবে ঘণ্টাধ্বনি। তা না হলে শুধু কালো ধোঁয়াই বলে দেবে— এখনও সিদ্ধান্ত হয়নি।

নতুন ধর্মগুরু নির্বাচনের জন্য সিস্টিন চ্যাপেলে প্রবেশ করেছেন ৭০ দেশের ১৩৩ কার্ডিনাল, যা একটি রেকর্ড। একবার ভেতরে ঢুকলে তারা পুরোপুরি বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন। একটাই কাজ— দুই-তৃতীয়াংশ ভোটে কাউকে বেছে নেওয়া।

২০১৩ সালে পোপ ফ্রান্সিস নির্বাচিত হওয়ার সময় অংশ নিয়েছিলেন ৪৮ দেশের ১১৫ কার্ডিনাল।

ইউরোপের সংবাদমাধ্যমগুলো ইতোমধ্যে সম্ভাব্য নাম নিয়ে জল্পনা শুরু করে দিয়েছে। সম্ভাব্য দুজনের নাম শীর্ষে— ইতালীয় কার্ডিনাল পিয়েত্র পারোলিন এবং ফিলিপাইনের লুইস আন্তোনিও তাগলে।

যদিও পোপ ক্যাথলিক ধর্মাবলম্বীদের নেতা, তবু তাঁর প্রভাব বিশ্বব্যাপী। কূটনীতি থেকে মানবাধিকার, শান্তি থেকে দারিদ্র্য দূরীকরণ— সবখানেই পোপের বক্তব্য গ্লোবাল অভিঘাত তৈরি করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী