ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের বিনা জামানতে ঋণ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক বিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে: প্রধানমন্ত্রী অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা, নিহত ৩ নতুন ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন গ্রিস থেকে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে মিরপুরে তিন বাসে আগুন

মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব: গভর্নর

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০২:৪৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০২:৪৯:১৫ অপরাহ্ন
মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সোজাসাপটা জানিয়ে দিলেন— দাম বাড়ার এই ঝাঁঝ কমাতে হলে শুধু টাকা ছাপলে হবে না। ইনফ্লেশন ৪ থেকে ৫ শতাংশে নামানো সম্ভব, কিন্তু তার জন্য বাস্তব কাজকর্ম করতে হবে।

বৃহস্পতিবার (৮ মে) বাংলা একাডেমিতে ‘ব্যাংকার–এসএমই নারী উদ্যোক্তা সমাবেশে’ এসব কথা বলেন তিনি।

গভর্নর বলেন, কাগজে-কলমে নারী-পুরুষ সমান— এটা অনেক পুরনো কথা। বাস্তবে কী হচ্ছে, সেটাই আসল। শুধু অধিকার লিখে দিয়ে হবে না, অর্থনৈতিক স্বাধীনতা না এলে নারীরা পিছিয়েই থাকবে। ব্যাংক থেকে ঋণ নিতে গিয়ে তাদের যেসব বাধার মুখে পড়তে হয়, সেগুলো কাটিয়ে উঠতে এখনই পদক্ষেপ দরকার।

আরও বলেন, নারীদের আলাদা করে দেখলে চলবে না। বরং কীভাবে তাদের পাশে দাঁড়ানো যায়, সেই ভাবনাটাই জরুরি। প্রত্যেক মানুষের হাইস্কুল পর্যন্ত পড়াশোনা নিশ্চিত করতে হবে— এটাও বারবার তুলে ধরেন তিনি।

এদিকে, প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে শুরু হলো নারী উদ্যোক্তা মেলা। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে চলবে রোববার (১১ মে) পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৮টা— প্রতিদিন চলবে এই মেলা। সবার জন্য উন্মুক্ত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ

ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ