ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০৩:০৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৩:০৯:১৯ অপরাহ্ন
মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
মুন্সীগঞ্জের সেই সালিশ বৈঠকের ট্রিপল মার্ডার মামলার রায় হয়ে গেছে। ৩ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন আর ১০ জন খালাস পেয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন।

ফাঁসি দেওয়া হয়েছে—সৌরভ প্রধান, রনি বেপারী আর শিহাব প্রধানকে।

যারা যাবজ্জীবন পেয়েছে—শাকিব প্রধান, শামীম প্রধান, অনিক বেপারী, রায়হান আর ছোট জাহাঙ্গীর।
এদের মধ্যে শিহাব, শাকিব আর শামীম আপন তিন ভাই—এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. বিল্লাল হোসেন।

ঘটনাটা ২০২১ সালের ২৪ মার্চের। মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুরে দুই দল কিশোর-তরুণের হাতাহাতি হয়। পরে সালিশ ডাকলে সেখানে ছুরিকাঘাতে মারা যান ইমন (২২), সাকিব (১৯) আর মিন্টু প্রধান (৪০)।
নিহত মিন্টুর স্ত্রী খালেদা আক্তার পরদিন ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকেও আসামি করা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা