ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

গুরুতর অসুস্থ লুৎফুজ্জামান বাবর, মেডিকেল বোর্ড গঠন

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০৯:০৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০৯:১৪:২২ পূর্বাহ্ন
গুরুতর অসুস্থ লুৎফুজ্জামান বাবর, মেডিকেল বোর্ড গঠন
গত ১৭ বছর ধরে কারাগারে বন্দি বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গুরুতর অসুস্থ। মারাত্মক শ্বাসকষ্ট, জটিল কিডনি সমস্যা, মেরুদণ্ডে ব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত তিনি। তার চিকিৎসার জন্য গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. শামীম আহমদের নেতৃত্বে চার সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে থাকা অন্যরা হলেন ডা. সৈয়দ ফজলুল ইসলাম, ডা. মো. জাহিদুর রহমান ও ডা. খালিদ মাহমুদ মোরশেদ। সার্বিক সমন্বয় করবেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ডা. দেলোয়ার হোসেন। 

কারাগার সূত্রে জানা গেছে, এই মেডিকেল বোর্ড লুৎফুজ্জামান বাবরকে চিকিৎসার জন্য আগামীকাল শনিবার বেলা ১১টায় কেরানীগঞ্জ কারাগারে যাবেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কারারুদ্ধ থাকার ফলে এবং প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ায় লুৎফুজ্জামান বাবর নানা রোগে ভুগছেন। এর মধ্যে অন্যতম রোগগুলো হলো-ব্রঙ্কিয়াল অ্যাজমা, গ্যাস্ট্রিওসোপাজিল রিফ্লাক্স ডিজিজেজ (জিইডি), ইরিটেবল বাউল সিনড্রোম (আইবিএস), হাইপারটেনশন (এইচপিটি), স্পন্ডিওলাইসিস, পলিপ, আর্থাইটিস ও অস্ট্রিওপ্রোসিস। তার কিডনি বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তিনি বহু ওষুধ খাচ্ছেন। 

এর আগে শেখ হাসিনা সরকারের আমলে অনেকবার গুরুতর অসুস্থ হলেও উপযুক্ত চিকিৎসা দেওয়া হয়নি বলে জানিয়েছেন লুৎফুজ্জামান বাবরের স্বজনরা। তারা জানান, সেই সময় দায়সারা চিকিৎসা প্রদান করা হয়েছে। ফলে রোগের মাত্রা বেড়েছে। 

লুৎফুজ্জামান বাবরের স্বজনরা আরও জানান, ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডাদেশসহ কয়েকটি মিথ্যা সাজানো মামলায় শাস্তি দেওয়া হয়েছে। তার মুক্তির দাবিতে নিয়মিত মিছিল সমাবেশ হচ্ছে। শেখ হাসিনার পতনের পর মিথ্যা মামলায় কারাগারে আটক অধিকাংশ নেতা মুক্তি পেলেও বাবরকে এখনো জেলে আটকে রাখা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী