ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কানাডা থেকে যে বার্তা দিলেন শমিত

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০৩:২৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৩:২৭:৩৭ অপরাহ্ন
কানাডা থেকে যে বার্তা দিলেন শমিত
ফিফার অনুমোদন পেলেন শমিত সোম, এখন শুধু মাঠে নামার অপেক্ষা। এর মধ্যেই বাংলাদেশের ফুটবল সমর্থকদের ধন্যবাদ জানালেন কানাডা প্রবাসী এই মিডফিল্ডার।

বৃহস্পতিবার (৮ মে) বাফুফের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় ২৭ বছর বয়সী শমিত বলেন, “আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে দারুণ রোমাঞ্চিত। আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ।”

৬ মে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র পেয়েছেন তিনি। এর আগে ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশন অনুমোদন দেয়, আর ৫ মে হাতে পান বাংলাদেশের পাসপোর্ট।

শমিত বলেন, “যারা এই পুরো প্রক্রিয়াটি দ্রুত শেষ করতে সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।”

জন্ম ও বেড়ে ওঠা কানাডায় হলেও শিকড় বাংলাদেশে। ২০২০ সালে কানাডার হয়ে ২টি ম্যাচ খেলেছেন শমিত। ক্লাব ফুটবলে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্যাভালরি এফসির খেলোয়াড়।

সব কিছু ঠিক থাকলে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হবে তার। সেই ম্যাচ দিয়েই সংস্কারের পর আবারও চালু হচ্ছে জাতীয় স্টেডিয়াম।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর অভিষেকের পর থেকেই প্রবাসী ফুটবলারদের আগ্রহ বেড়েছে লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা