ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান শেষ পর্যন্ত ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার ঢাকায় হালকা শীতের আমেজ চলতি বছরেই যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট

রাজস্থান-পাঞ্জাবে সতর্কতা, পুলিশের ছুটি বাতিল-প্রস্তুত মিসাইল

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০৪:০১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৪:০১:১১ অপরাহ্ন
রাজস্থান-পাঞ্জাবে সতর্কতা, পুলিশের ছুটি বাতিল-প্রস্তুত মিসাইল
কাশ্মিরে পেহেলগাম হামলার প্রতিশোধে পাকিস্তান ও আজাদ কাশ্মিরে ভারতের পাল্টা হামলার পর সীমান্তজুড়ে টান টান উত্তেজনা। রাজস্থান ও পাঞ্জাব রাজ্যে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা। পুলিশ সদস্যদের ছুটি বাতিল, জনসমাবেশে নিষেধাজ্ঞা—সব ধরনের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

বৃহস্পতিবার (৮ মে) এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে ১০৩৭ কিমি সীমান্ত সম্পূর্ণ সিল করে দিয়েছে রাজস্থান। বিএসএফকে দেওয়া হয়েছে 'সন্দেহ হলেই গুলি' করার নির্দেশ। আকাশপথেও সর্বোচ্চ সতর্কতা—জোধপুর, কিশনগড় ও বিকানের বিমানবন্দর বন্ধ ৯ মে পর্যন্ত, যুদ্ধবিমান টহল চালাচ্ছে। মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা চালু। গঙ্গানগর থেকে কচ্ছের রণ—সবখানে মোতায়েন সুখোই-৩০।

শ্রীগঙ্গানগর, বিকানের, জয়সালমের, বারমের—এই চার জেলায় স্কুল বন্ধ, পরীক্ষা স্থগিত। পুলিশ ও রেলওয়ের কর্মীদের ছুটি বাতিল। সীমান্তবর্তী গ্রামগুলোতে জরুরি সরিয়ে নেওয়ার প্রস্তুতি। অ্যান্টি-ড্রোন সিস্টেম চালু। রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত জোধপুর ও জয়সালমেরে ব্ল্যাকআউট জারি।

পাঞ্জাবেও একই চিত্র—সব পুলিশ সদস্য ছুটিমুক্ত, জনসমাবেশে নিষেধাজ্ঞা। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বাতিল করেছেন সব সরকারি কর্মসূচি।

এদিকে পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ ৯টি স্থানে ভারত চালিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। মধ্যরাতে চালানো এসব হামলায় এখন পর্যন্ত নিহত ৩১ জন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

পাল্টা জবাবে পাকিস্তান গুলি করে ভূপাতিত করেছে ভারতের পাঁচটি যুদ্ধবিমান—তিনটি রাফাল, একটি মিগ-২৯ ও একটি এসইউ-৩০। পাকিস্তানের আইএসপিআরের ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নিহতদের প্রতি শোক জানিয়ে প্রতিশোধের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, “নিহতদের রক্তের প্রতিটি ফোঁটার জবাব দেওয়া হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার

পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার