ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

গণ আকাঙ্খাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্রসংস্কার ও নির্বাচন একসাথে ভাবতে হবে: নুর

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০৯:১৫:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০৯:১৫:৩৭ পূর্বাহ্ন
গণ আকাঙ্খাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্রসংস্কার ও নির্বাচন একসাথে ভাবতে হবে: নুর
গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে গণ আকাঙ্খাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্রসংস্কার ও নির্বাচন একইসাথে ভাবতে হবে। রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন দিলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। রাজনৈতিক দলগুলো ৫৩ বছর ক্ষমতায় ছিল। ভোটের অধিকার, ন্যায় বিচার পায়নি মানুষ। যে সরকার ক্ষমতায় ছিল আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে নির্যাতন-নিপীড়নসহ তাদের জনবিরোধী অবস্থান আমরা দেখেছি। আমরা চাই জনবান্ধব প্রশাসন, জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনী। জনসেবাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্রনীতি ঠিক করতে হবে। জনগণ তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে। 

শুক্রবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নুর বলেন, সংখ্যানুপাতিক নির্বাচনই একমাত্র রাজনীতির ভারসাম্য আনতে পারে। সরকারকে স্বৈরাচারী হওয়া থেকে ঠেকাতে পারে। ফ্যাসিবাদী ব্যবস্থা ঠেকাতে আপনাদের সর্বত্র আলোচনা করতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, চার বছর মেয়াদী সংসদ সংস্কারের প্রস্তাব দিয়েছে রাজনৈতিক দলগুলো।
 
তিনি বলেন, আবু সাঈদের রক্তে ভেজা রংপুরের মাটি। এ মাটিতে রক্তের দাগ এখনও শুকায়নি। এখন আওয়ামী লীগের পুনর্বাসন যারা করার চেষ্টা করবে, ছাত্র-জনতাকে সাথে নিয়ে তাদের সমুচিত জবাব দিতে হবে। দেশে কোনো ফ্যাসিবাদের জায়গা নেই।গণঅধিকার পরিষদ রংপুর জেলা’র আহ্বায়ক শেরে খোদা আসাদুল্লাহ’র সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খাঁন। মূখ্য আলোচক ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব। এছাড়া রংপুর বিভাগের ৮ জেলার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।  এর আগে ভিপি নুর রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে কথা বলেন। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা