ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

তিস্তায় সহায়তা দিতে প্রস্তুত চীন, সিদ্ধান্তের দায়িত্ব বাংলাদেশের

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০৪:৩৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৪:৩৯:১৭ অপরাহ্ন
তিস্তায় সহায়তা দিতে প্রস্তুত চীন, সিদ্ধান্তের দায়িত্ব বাংলাদেশের
তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে চীন। এখন শুধু বাংলাদেশের সিদ্ধান্ত প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশ-চীন সম্পর্কের ৫০ বছর’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ ও চীনের রাষ্ট্রপ্রধানদের বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয়েছিল যে, বাংলাদেশ চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণকে স্বাগত জানায়। সেই অনুযায়ী চীন ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। এখন সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে—তারা প্রকল্পটি এগিয়ে নিতে চায় কি না। দ্বিপাক্ষিক, ত্রিপক্ষীয় বা আন্তর্জাতিক কনসোর্টিয়ামের মাধ্যমেও প্রকল্পটি বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে।

তিনি বলেন, কীভাবে প্রকল্পটি বাস্তবায়ন হবে, তা নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের। চীন বাংলাদেশের যেকোনো সিদ্ধান্তকে সম্মান জানাবে। তবে বেইজিং আশা করে, প্রকল্পটির কাজ দ্রুত শুরু হবে।

সেমিনারে ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইয়াও ওয়েন। তিনি বলেন, ৭ মে ভারতের বিমান হামলা দুঃখজনক। চীন আশা করে, উভয়পক্ষ সংযম দেখাবে এবং এমন কোনো পদক্ষেপ নেবে না যাতে পরিস্থিতি আরও জটিল হয়। কাশ্মির হামলার ঘটনার নিরপেক্ষ তদন্তের পক্ষে চীন।

যুক্তরাষ্ট্রের একতরফা শুল্কনীতিরও সমালোচনা করেন তিনি। বলেন, এই নীতির ফলে বিশ্ব অর্থনীতি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের একপাক্ষিক শুল্কনীতি আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে, যা বিশ্বের অর্থনৈতিক পুনরুদ্ধারে বড় বাধা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। সভাপতিত্ব করেন বিস চেয়ারম্যান রাষ্ট্রদূত এএফএম গাউসুল আজম সরকার এবং স্বাগত বক্তব্য দেন বিস মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা