ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

‘দ্রুত নির্বাচন না দিলে পরিণতি বিগত সরকারের মতোই হবে’-শামসুজ্জামান দুদু

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০৪:৪০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৪:৪০:১৭ অপরাহ্ন
‘দ্রুত নির্বাচন না দিলে পরিণতি বিগত সরকারের মতোই হবে’-শামসুজ্জামান দুদু
দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। অন্যথায় অতীতের পতিত সরকারের মতোই এই সরকারের পরিণতি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।বুধবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও-মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।




দুদু বলেন, গণতন্ত্র না মানার কারণে আইয়ুব খান পালিয়েছে। একদলীয় বাকশাল কায়েম করার জন্য শেখ মুজিবুর রহমানের ভয়ঙ্কর পরিণতি হয়েছে। দীর্ঘ ১৫ বছর গণতন্ত্র হরণ করে ফ্যাসিবাদ কায়েম করার জন্য শেখ হাসিনাও পালাতে বাধ্য হয়েছেন। তাই গণতন্ত্র মেনে নিন। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন। জনগণ যেন তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা করুন। তাহলে দেখবেন রাতারাতি সব সমস্যার সমাধান হয়ে যাবে।





বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, ৬৯–এ ছাত্র-জনতা স্বৈরাচার আইয়ুব খানের পতন ঘটিয়েছে। স্বাধীনতাত্তোর বাংলাদেশে গণতন্ত্রের জন্য স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছে ছাত্র-জনতা। এ দেশের ছাত্র ও জনগণ গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদী শেখ হাসিনাকেও বিদায় করেছে। এটা যদি এ সরকার বুঝতে না পারে, তাহলে তা খুবই দুঃখজনক।





দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া দেশে ফিরে এসেছেন। তাকে বরণ করার জন্য বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত জনতার ঢল নেমেছিল। এই জনতার ঢল হচ্ছে গণতন্ত্রের মাতাকে বরণ করে নেওয়ার, গণতন্ত্রকে বরণ করে নেওয়া এবং স্বাধীনতাকে বরণ করে নেওয়ার। এটা বর্তমান সরকার বুঝতে পারলে দেশের সমস্যা দ্রুত সমাধান হবে।



দুদু বলেন, দীর্ঘ ১৫ বছর খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের ৫ হাজার নেতা-কর্মী গুম হয়েছেন, খুনের শিকার হয়েছেন, নিখোঁজ হয়েছেন। এটা যদি বর্তমান সরকার বুঝতে না পারে, তাহলে তারা আন্দোলন, গণ-অভ্যুত্থান, গণতন্ত্র ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এটা বলা যাবে না।




সংগঠনটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা প্রমুখ।

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস