ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল সরে গেলো আমিরাতে

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ১০:৩১:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ১০:৩১:৫১ পূর্বাহ্ন
ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল সরে গেলো আমিরাতে

ভারত-পাকিস্তান চলমান সংঘাতের কারণে আরব আমিরাতে সরিয়ে নেয়া হলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরের বাকি ম্যাচগুলো।বৃহস্পতিবার (৮ মে) জরুরি এক বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।এক বার্তায় পিসিবি জানিয়েছে, টুর্নামেন্টের বাকি আট ম্যাচের সূচি ও ভেন্যু শিগগিরই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে।




রাওয়ালপিন্ডির স্টেডিয়ামের পাশেই একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর ওই মাঠে অনুষ্ঠিতব্য করাচি ও পেশোয়ারের ম্যাচ স্থগিতের ঘোষণা দেয়া হয়। নিরাপত্তা ইস্যুতে রাতেই টুর্নামেন্টের ভবিষ্যত নিয়ে বৈঠকে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিদেশি ক্রিকেটারদের আপত্তিতেই বাকি অংশ আরব আমিরাতে স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়।




ম্যাচের টিকিটধারীদের রিফান্ডের নিশ্চয়তা দিয়েছে পিসিবি। যারা ভিআইপি গ্যালারি বা এনক্লোজার টিকিট কিনেছেন, তারা নির্ধারিত টিসিএস এক্সপ্রেস সেন্টার থেকে রিফান্ড সংগ্রহ করতে পারবেন। অনলাইনে টিকিট কেনা ব্যক্তিদের অর্থ স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্টে ফেরত যাবে।



ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে পাকিস্তান ছেড়ে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়ে গেছেন বিদেশি ক্রিকেটাররা। তবে ভেন্যু চূড়ান্ত করে টুর্নামেন্ট পুনরায় শুরু হতে কয়েক দিন সময় লেগে যাবে।




উল্লেখ্য, সূচি অনুযায়ী আগামী ১৮ মে পিএসএলের ফাইনাল হওয়ার কথা। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশের।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা