ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক: বিদায়ী চিফ প্রসিকিউটর ঢাকার বাজারে মার্কিন পণ্য দেখে রাষ্ট্রদূতের উচ্ছ্বাস নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী বিয়ের ঘোষণা দিলেন রাশমিকা ও বিজয় একই দিনে বিয়ে, আগের রাতে আত্মহত্যা দুই বোনের দ্রুতই কৃষক কার্ড চালু করবে সরকার: তথ্যমন্ত্রী জেনে নিন ইফতারে কোন খাবার স্বাস্থ্যের জন্য বেশি উপকারী রায়েরবাজারে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ মাদক সম্রাট ‘এল মেনচো’র হত্যা ঘিরে মেক্সিকোতে ব্যাপক সহিংসতা প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরনো কর্মচারীদের ডেকে কথা বললেন তারেক রহমান দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষা প্রতিমন্ত্রী প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান নোংরামি করলে বরদাশত করব না, জামায়াতকে কাদের সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ট্রাম্পকে ইরানে নয়, নিজ দেশে নজর দিতে বলছেন উপদেষ্টারা এখতিয়ারের বাইরে গিয়ে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ অবৈধ : সুপ্রিম কোর্ট মানুষের দুয়ারে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

নতুন পোপ হলেন রবার্ট প্রেভোস্ট

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ১১:২৮:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ১১:২৮:৩০ পূর্বাহ্ন
নতুন পোপ হলেন রবার্ট প্রেভোস্ট
ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হয়েছে। অর্থাৎ রোমান ক্যাথলিকদের ধর্মগুরু নতুন পোপ নির্বাচিত হয়েছেন।নতুন পোপ হিসেবে রবার্ট প্রেভোস্টকে নির্বাচিত করেছে ভ্যাটিকান সিটি। তিনি পোপ লিও হিসেবে পরিচিত হবেন। এই প্রথম একজন আমেরিকান পোপ নির্বাচিত হলেন। খবর: বিবিসির।




সিস্টিন চ্যাপেলের ব্যালকনিতে একটি পোপের ট্যাপেস্ট্রি ঝুলানো হয়েছে। কার্ডিনালরা ব্যালকনির বাম এবং ডান দিকে জড়ো হয়ে সেন্ট পিটার্স স্কয়ারে জনতার সামনে ছিলেন।

সিস্টিন চ্যাপেলের ব্যালকনিতে তিনি উপস্থিত হওয়ার আগে তার নাম ঘোষণা করা হয়। শিকাগোতে জন্মগ্রহণকারী নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ ব্যালকনিতে তার প্রথম ভাষণে জনতার উদ্দেশে বলেন, ‘তোমাদের সবার ওপর শান্তি বর্ষিত হোক’।




কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্টকে নতুন পোপ নির্বাচিত করার খবরে ভ্যাটিকানে সমবেত জনতার মধ্যে উল্লাস ও উদযাপন শুরু হয়।




এর আগে গতকাল সিস্টিন চ্যাপেলের চিমনিতে কালো ধোঁয়া দেখা যায়, অর্থাৎ প্রথমদিন রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ নির্বাচন করতে পারেননি কার্ডিনালরা।

কমেন্ট বক্স
ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ

ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ