ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

নিজ দেশেই নিষিদ্ধ সোনু নিগম

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ১২:০৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ১২:০৯:৫১ অপরাহ্ন
নিজ দেশেই নিষিদ্ধ সোনু নিগম
বেফাঁস মন্তব্য করে নিজ দেশে নিষিদ্ধ হলেন বলিউডের বিখ্যাত গায়ক সোনু নিগম। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে গায়ককে নিষিদ্ধ করা হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, গায়ককে নিষিদ্ধ করেছে কর্ণাটক ফিল্ম চেম্বার অব কমার্স। শুধু তাই নয়, তার কণ্ঠে রেকর্ড হওয়া একটি গানও কন্নড় সিনেমা ‘কুলাদাল্লি কিলিয়াভুডো’ থেকে বাদ দেয়া হয়েছে।

 
জানা গেছে, বেঙ্গালুরুর বীরনগরের একটি কলেজে গত ২৫ এপ্রিল আয়োজিত একটি সঙ্গীত অনুষ্ঠানে এক ভক্ত কন্নড় ভাষায় গান করতে অনুরোধ করেন। তখন সোনু পহেলগামের প্রসঙ্গ টেনে এনে তাকে তিরস্কার করেন। সোশ্যাল মিডিয়ায় সে মুহূর্তের দৃশ্য ভাইরাল হয়েছে।

 
ভিডিওতে দেখা যায়, এক ভক্ত সোনুকে কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য রীতিমতো হুমকি দিচ্ছেন। এ ঘটনায় মেজাজ হারিয়ে সোনু বলেন, ‘কন্নড়, কন্নড়, কন্নড়, সেই কারণেই পহেলগামে ওই দুর্ঘটনাটি ঘটেছে।’
 
 
এ মন্তব্য ‘কুলাদাল্লি কিলিয়াভুডো’ সিনেমার নির্মাতা কে রামনারায়ণের কানে পৌঁছালে তিনি সংবাদমাধ্যমে বলেন,  ‘কোনও সন্দেহ নেই যে সোনু নিগম একজন ভালো গায়ক। কিন্তু সম্প্রতি একটি কনসার্টে তিনি যেভাবে কন্নড় ভাষা সম্পর্কে কথা বলেছেন তাতে আমরা খুবই মর্মাহত। সোনু নিগম কন্নড়দের যে অপমান করেছেন তা আমরা সহ্য করতে পারছি না, তাই আমরা গানটি সরিয়ে ফেলেছি।’
 

 
‘কুলাদাল্লি কিলিয়াভুডো’ সিনেমায় সোনু নিগম ‘মনসু হাডতাদে’ শিরোনামে একটি গান গেয়েছিলেন। এক মাস আগে অন্তর্জালে সে গান মুক্তিও পায়, যা দর্শকমহলে বেশ জনপ্রিয়। কিন্তু সোনু নিগমের ওই মন্তব্যের পর গায়কের গাওয়া সে গান সরিয়ে নিয়ে নির্মাতারা আবারও নতুন করে গানটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন।
 
এবার গানটিতে কণ্ঠ দেবেন গায়ক চেতন। সংবাদমাধ্যমে এ খবর নিশ্চিত করেন সিনেমাটির প্রযোজক সন্তোষ কুমার। তিনি জানান, ভবিষ্যতে সোনু নিগমের সঙ্গে আর কোনো কাজ করবেন না তিনি ও কন্নড় ইন্ডাস্ট্রি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন