ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা মাধব মারা গেছেন

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ০২:১৪:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ০২:১৪:৩৪ অপরাহ্ন
‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা মাধব মারা গেছেন

‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা মাধব ভেজ মারা গেছেন। সিনেমার পাশাপাশি স্টেজ অভিনেতা হিসেবেও তিনি পরিচিত ছিলেন। বুধবার (৭ মে) মৃত্যু হয়েছে অভিনেতার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।দক্ষ এই অভিনেতা সিনে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন ছোটবেলা থেকেই। একটি চরিত্রের কারণেই দর্শকহৃদয়ে প্রশংসা পেয়েছিলেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দীর্ঘদিন কাজ করে গেছেন ইন্ডাস্ট্রিতে। যদিও তার অভিনয়ের শুরু হয়েছিল থিয়েটার থেকে।সিনেমার পাশাপাশি স্টেজ অভিনেতা হিসেবেও পরিচিত ছিলেন অভিনেতা মাধব ভেজ। মারাঠি ভাষায় অনেক সিনেমায় কাজ করেছেন।

 

দায়িত্ববান অভিনেতা হিসেবেও সুখ্যাতি ছিল তার। হঠাৎ এ গুণী অভিনেতার মৃত্যুতে শোকাহত মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা ‘শ্যামচি আই’। এতে শ্যামের চরিত্রে অভিনয় করেছিলেন।




১৯৩৯ সালে জন্ম মাধব ভেজের। ১৯৫৩ সালে ‘শ্যামচি আই’ সিনেমা শ্যামের চরিত্রে অভিনয় করেন তিনি। মারাঠির বাইরে বলিউডেরও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। বলিডের মধ্যে উল্লেখযোগ্য আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘ছপ্পোর ফারকের’ ইত্যাদি সিনেমা। আর অভিনয়ের বাইরে ইংরেজি সাহিত্যের প্রফেসর ছিলেন মাধব ভেজ।


কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?