ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পাকিস্তানি গোলার আঘাতে ভারতীয় ডেপুটি কমিশনারের মৃত্যু

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১১:১৭:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ১১:১৭:১৬ পূর্বাহ্ন
পাকিস্তানি গোলার আঘাতে ভারতীয় ডেপুটি কমিশনারের মৃত্যু
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অভ্যন্তরে পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে আহত অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজ কুমার থাপা মারা গেছেন বলে জানিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।ওমর আবদুল্লাহর করা এক এক্স বার্তার বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার (১০ মে) ভোরে জম্মু-কাশ্মীরের রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার (এডিডিসি) রাজ কুমার থাপ্পা পাকিস্তানের গোলাবর্ষণে নিহত হয়েছেন। জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী জেলাটিতে পূর্ণ মাত্রায় হামলা চলছে বলে জানা গেছে, ভোর থেকেই বিভিন্ন স্থানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।




এর প্রতিক্রিয়ায় ওমর আব্দুল্লাহ এক্সে লেখেন, রাজৌরি থেকে ভয়াবহ খবর শুনলাম। আমরা জম্মু ও কাশ্মীর প্রশাসনের একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারিয়েছি। গতকালই তিনি জেলাজুড়ে উপ-মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন এবং আমার সভাপতিত্বে অনলাইন সভায় যোগ দিয়েছিলেন। আজ রাজৌরি শহরকে লক্ষ্য করে পাকিস্তানি গোলাবর্ষণে ওই কর্মকর্তার বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে আমাদের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার শ্রী রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন। এই ভয়াবহ প্রাণহানির ঘটনায় আমার শোক ও দুঃখ প্রকাশ করার কোনও ভাষা আমার নেই। তার আত্মা শান্তিতে থাকুক।



স্থানীয় প্রশাসন জানায়, শনিবার ভোর ৫.৩০টার দিকে থাপ্পার বাড়িতে একটি গোলা আঘাত হানে। একাধিক বিস্ফোরণের শব্দ শুনে তিনি তার ঘর থেকে বেরিয়ে আসেন এবং তারপর তার বাড়ির ভেতরে চলে যান। গোলাটি থাপ্পার ঘরে আঘাত করে।শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি শহরের মানুষ বিকট বিস্ফোরণের শব্দে ঘুম থেকে উঠেছে। পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতে হামলা চালানোর দাবি করার কয়েক ঘন্টা পরেই এ ঘটনা ঘটল ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা