ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

যমুনার আশপাশে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১১:৩৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ১১:৩৩:১৯ পূর্বাহ্ন
যমুনার আশপাশে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনা ও তার আশপাশে সভা-সমাবেশ করা যাবে না মর্মে ডিএমপি নিষেধাজ্ঞা করেছিল, সেটা শুক্রবার (৯ মে) স্থগিত করা হয়েছিল কিনা তার প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ‘আরেকটা শাহবাগ তৈরি করতে চাওয়া নিতান্তই বোকামি’ বলেও মন্তব্য করেছেন।




ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, ‘গতকাল আওয়াজ উঠলো আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া যমুনা ছাড়া হবে না। বাহ! উপদেষ্টা পরিষদ মাথার উপর হাত বুলাতেই যমুনা ছেড়ে শাহবাগ! গণজাগরণ মঞ্চের ঘটনার পর থেকে শাহবাগ শব্দটাই বিতর্কিত হয়ে উঠেছে। সেখানে আরেকটা শাহবাগ তৈরি করতে চাওয়া নিতান্তই বোকামি।তিনি প্রশ্ন রেখে বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল ও মাদ্রাসার শিক্ষার্থীদের যমুনার কথা বলে ডেকে এনে ছেড়ে দেওয়া হলো শাহবাগে নিয়ে। জনগণের সাথে কমিটমেন্ট করে না রাখতে পারার মতো প্রতারণা আর কি আছে?




জাতীয় সংলাপ ডেকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগ নিতে হবে, প্রধান উপদেষ্টার এমন বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে রাশেদ খাঁন আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ‘আজকে (শুক্রবার) যমুনা ঘেরাও করে আরও বহু অংশীজনকে ভবিষ্যৎ যমুনা ঘেরাওয়ের মাধ্যমে রাষ্ট্র ও সরকারকে অস্থিতিশীল করার পথ দেখানো হলো। আজ যেভাবে সরকার কর্তৃক ঠান্ডা পানি সাপ্লাই ও পানি স্প্রে করে আন্দোলনকারীদের আরাম দেওয়া হলো, ভবিষ্যতেও কি একই রকম আরামের সুযোগ পাবে আন্দোলনকারীরা নাকি তাদের জন্য গরম পানি, পুলিশের লাঠিচার্জ ও গ্রেপ্তার অপেক্ষা করছে?




তিনি সংযুক্তিতে উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ার প্রতিবাদে বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘেরাও কর্মসূচি পুলিশ তাদের করতে দেয়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা