ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

গির্জা আলোর ‘বাতিঘর’ হতে পারে, উদ্বোধনী ভাষণে বললেন পোপ লিও

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১১:৪৮:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ১১:৪৮:৩৩ পূর্বাহ্ন
গির্জা  আলোর ‘বাতিঘর’ হতে পারে,  উদ্বোধনী ভাষণে বললেন পোপ লিও
সিস্টিন চ্যাপেলের এই ভাষণে পোপ মানুষের ধর্মবিশ্বাসের অভাবের বিপদ সম্পর্কে সতর্ক করে বলেছেন, ‘অন্ধকার রাত’ আলোকিত করার বাতিঘর হতে পারে গির্জা।


নতুন পোপ লিও চতুর্দশ ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে তার প্রথম প্রার্থনা অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দিয়েছেন। পোপ নির্বাচিত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তিনি এই ভাষণ দেন।

ভাষণে পোপ লিও ধর্মবিশ্বাস থেকে মানুষের দূরে সরে গিয়ে প্রযুক্তি, অর্থ, সফলতা, ক্ষমতা ও বিনোদোনের জগতে পা বাড়ানোর বিপদ সম্পর্কে সতর্ক করেছেন এবং ক্যাথলিক গির্জাকে আলোর ‘বাতিঘর’ হিসাবে দেখতে চেয়েছেন।


তিনি বলেন, দুনিয়ার ‘অন্ধকার সব রাত’ আলোয় ভরিয়ে দিতে গির্জা বাতিঘর হিসাবে কাজ করতে পারে। এ সময় লিও কার্ডিনালদের কাছ থেকে গির্জার একতাও আহ্বান করেন।


শুক্রবার সোনালি কাজ করা পোপের সাদা পোশাক পরে সামনে বসা কার্ডিনালদের উদ্দেশে ভাষণ দেন পোপ লিও। ভ্যাটিকান প্রশাসন তার এ ভাষণ সরাসরি সম্প্রচার করেছে।ভাষণে আমেরিকান ভাষার উচ্চারণে পোপ লিও কার্ডিনালদের উদ্দেশে বলেন, “আমি জানি, আমার সঙ্গে পথ চলায় আমি আপনাদের প্রত্যেকের ওপরই ভরসা করতে পারি।”


প্রয়াত পোপ ফ্রান্সিসের কথার প্রতিধ্বনি করে তিনি শান্তির ডাক দেন। পোপ লিও বলেন, “সংলাপের মধ্য দিয়ে সতুবন্ধন গড়তে আমাদেরকে সাহায্য করুন, একে অপরকে সাহায্য করুন, মুখোমুখি সাক্ষাতের মধ্য দিয়ে মানুষকে একে অপরের কাছে টানুন, সবসময় শান্তিতে থাকুন।”
বৃহস্পতিবার ভোটের দ্বিতীয় দিনে চতুর্থ দফা ভোটের পর নির্বাচিত হন নতুন পোপ রবার্ট প্রিভোস্ট। নির্বচিত হয়েই তিনি নাম নেন ‘পোপ লিও চতুর্দশ’। পোপ ফ্রান্সিসের উত্তরসূরি তিনি। রবার্ট প্রিভোস্টই প্রথম একজন আমেরিকান পোপ হিসাবে ইতিহাস গড়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা