ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

রাশিয়ায় বিজয় দিবসের কুচকাওয়াজে পুতিনের পাশে শি

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১১:৫১:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ১১:৫১:২৯ পূর্বাহ্ন
রাশিয়ায় বিজয় দিবসের কুচকাওয়াজে পুতিনের পাশে শি
মস্কোর রেড স্কয়ারে কুচকাওয়াজের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয় দিবস উদ্যাপনে নেতৃত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রাশিয়ার রাজধানী লক্ষ্য করে ইউক্রেইনের হামলার কয়েকদিন পর কড়া নিরাপত্তার মধ্যে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে পাশে নিয়ে কুচকাওয়াজে অংশ নেওয়া কয়েক হাজার সৈন্য এবং ২০ জনের বেশি বিশ্বনেতাকে পুতিন বলেন, রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষা মনে রেখেছে।রুশ প্রেসিডেন্ট তার বক্তৃতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে ইউক্রেইনে মস্কোর এখনকার সামরিক অভিযানের প্রসঙ্গও টেনেছেন, যে অভিযান এখন চতুর্থ বছর পার করছে।




এ বছর মস্কোতে এ বিজয় দিবসের কুচকাওয়াজে প্রথমবারের মতো এক সারি ট্রাককে নানান যুদ্ধ ড্রোন নিয়ে যেতে দেখা গেছে।দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের জমকালো ৮০ বছর উদ্যাপনে রাশিয়া একতরফাভাবে ইউক্রেইনে তিনদিনের যুদ্ধবিরতিও ঘোষণা করেছে। কিইভ এই ঘোষণাকে ‘নাটক’ অ্যাখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে।যুদ্ধবিরতি ডেকে বুধবার মধ্যরাতে কার্যকর হওয়ার পর রাশিয়াই তা হাজারবার ভেঙেছে বলে এরই মধ্যে ইউক্রেইনের কর্মকর্তারা অভিযোগ করেছেন। রাশিয়া বলেছে, তারা যুদ্ধবিরতিতে অটল থাকলেও ইউক্রেইন মানছে না।




যুদ্ধবিরতি শুরু হওয়ার কিছুক্ষণ আগে ইউক্রেইনের ড্রোন হামলা রাশিয়াকে তড়িঘড়ি একটি বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছিল, যে কারণে কয়েক হাজার যাত্রী পড়েন বিপাকে।শুক্রবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদ্যাপনকালে মস্কোর কেন্দ্রে দেখা গেছে নিশ্ছিদ্র নিরাপত্তা, ছিল নানান বিধিনিষেধও।পুতিনের ভাষণ ও এক মিনিট নীরবতার আগে রুশ স্থলবাহিনীর প্রধান ওলেগ সালিয়াকভ রেড স্কয়ারের কুচকাওয়াজে ১১ হাজার সেনাকে নেতৃত্ব দেন, এই সেনাদের মধ্যে ইউক্রেইনে লড়াই করা দেড় হাজার সেনাও ছিল।




পুতিন পরে তার ভাষণে বলেন, “রাশিয়া নাৎসিবাদ, রুশোফোবিয়া, ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে এক অবিনশ্বর বাধা ছিল, থাকবে।” তিনি কিইভের শাসকদের ‘নাৎসি’ অ্যাখ্যা দেন।পুরো দেশ ইউক্রেইনে সামরিক অভিযানের পক্ষে আছে জানিয়ে তিনি বলেন, “সত্য ও ন্যায়বিচার আমাদের পক্ষে।”
এদিনের কুচকাওয়াজে শতাধিক চীনা সেনাও অংশ নিয়েছেন। তাদের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পোশাকে ছিল কমলা-কালো সেইন্ট জর্জ রিবন (ফিতা), রাশিয়া যাকে তাদের সামরিক শক্তিমত্তার প্রতীক মনে করে। এই রিবন রাশিয়ার প্রতিবেশী অনেক দেশেই এখন নিষিদ্ধ।
‘সম্মিলিত পশ্চিমের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ মস্কো ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক এখন ইতিহাসের যে কোনো সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে, বলেছে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন।



চীনের পাশাপাশি প্রাচ্যের আরও দেশের সঙ্গে যে রাশিয়া এখন সখ্য বাড়িয়ে তোলার চেষ্টা করছে কুচকাওয়াজে উত্তর কোরিয়া, ভিয়েতনাম ও মঙ্গোলিয়ার সেনাদলের উপস্থিতি তা স্পষ্ট করেছে।সম্প্রতি রাশিয়ার কুর্স্ক এলাকায় রুশ সেনাদের সঙ্গে কাঁধ মিলিয়ে লড়াই করেছে উত্তর কোরীয় সেনারা। সেজন্য রেড স্কয়ারে উপস্থিত কিছু উত্তর কোরীয় সেনাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান পুতিন, দেশটির এক সেনা কর্মকর্তাকে রুশ প্রেসিডেন্ট জড়িয়েও ধরেন।রাশিয়াকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে শুক্রবার উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনও পিয়ংইয়ংয়ে অবস্থিত রুশ দূতাবাসে যান। দুই দেশের মধ্যে সম্পর্ক যে এখন অনন্য উচ্চতায় তা কিমের এই সফরেই বোঝা যায়।




রেড স্কয়ারের কুচকাওয়াজে অন্যদের মধ্যে আরও ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিক ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। এরমধ্যে ফিকোই এবার মস্কো যাওয়া একমাত্র ইউরোপীয় ইউনিয়ন নেতা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম