ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

মোদির শহরে ৩ ঘণ্টা উড়ল পাকিস্তানের ড্রোন

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০১:১৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০১:১৫:২৬ অপরাহ্ন
মোদির শহরে ৩ ঘণ্টা উড়ল পাকিস্তানের ড্রোন
ভারতে বিরুদ্ধে পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ চলছে। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে। পাকিস্তানের তিনটি বিমানবন্দরে ভারতীয় হামলার পর শনিবার (১০ মে) ভোরে কড়া পদক্ষেপ নেয় ইসলামাবাদের বাহিনী। মুহূর্তে বদলে যায় দৃশ্যপট।জিওটিভি নিউজের সর্বশেষ খবর অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম শহরেও পৌঁছে গেছে পাকিস্তানি ড্রোন। শহরটির আকাশে ৩ ঘণ্টা ধরে পাকিস্তানি ড্রোন উড়তে দেখা গেছে। নিরাপত্তা সূত্রের খবর অনুযায়ী, গত তিন ঘণ্টা ধরে মোদির নিজ রাজ্য গুজরাটের ওপর দিয়ে পাকিস্তানি ড্রোন উড়ছে।তবে ড্রোনগুলো কোথাও আঘাত হেনেছে কি না বা ভারতীয় বাহিনীর পদক্ষেপ কী ছিল তা এখনও জানা যায়নি।


গুজরাটে ড্রোন হামলার খবর নিশ্চিত হওয়া না গেলেও পাকিস্তানি সামরিক বাহিনী কয়েকটি স্থানে সফল আঘাত হানার সুনির্দিষ্ট দাবি করেছে। এর মধ্যে রয়েছে ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটি।
 

ভাতিন্ডা বিমানঘাঁটি পাঞ্জাবের ভাতিন্ডা শহর এবং মালওয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। বিমানবাহিনীর তত্ত্বাবধানে পাশেই ভাতিন্ডা বিমানবন্দর স্থাপন করা হয়েছে। এটি অভ্যন্তরীণ বিমানবন্দর। ভিসিয়ানা শহরের ১৬ কিলোমিটার (৯.৯ মাইল) উত্তর-পশ্চিমে এবং কিলি নিহাল সিং ওয়ালা গ্রামের কাছে অবস্থিত বিমানবন্দরটি ভিসিয়ানা বিমান বাহিনী স্টেশনের একটি সিভিল এনক্লেভ হিসেবে পরিচালিত। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের অধীনে এখানে স্বল্পমাত্রায় বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা হয়।

পাকিস্তানি আইএসপিআরের দাবি, ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। ঘাঁটিটি ধ্বংসে শক্তিশালী অস্ত্র ব্যবহার করা হয়।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা