ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

জাতীয় সনদ নিঃসন্দেহে নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করবে: আলী রীয়াজ

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০১:৫২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০১:৫২:০৮ অপরাহ্ন
জাতীয় সনদ নিঃসন্দেহে নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করবে: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ নিঃসন্দেহে দেশের নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করতে পারবে।শনিবার (১০ মে) রাজধানীর সংসদ ভবনের এলডি হলে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন।আলোচনায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রই নাগরিক অধিকার নিশ্চিত করতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে এবং স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে সুবিচার নিশ্চিত করতে পারে।





অধ্যাপক রীয়াজ বলেন, প্রথমবারের মতো সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে। সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবনা রাজনৈতিক দলসমূহকে দেয়া হয়েছে এবং জাতির সামনে প্রকাশ করা হয়েছে, তার মূল লক্ষ্য হচ্ছে একটি সুনির্দিষ্ট পথ রূপরেখা করা।তিনি আরও বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে এই ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে। এই সুযোগকে সফল করতে হলে সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। সকল রাজনৈতিক দল যেন এই আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে আসে, সেটাই প্রত্যাশিত।




ইউপিডিএফ-এর পক্ষ থেকে আলোচনায় অংশ নেয় দলটির ঢাকা অঞ্চলের সংগঠক মাইকেল চাকমার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল। প্রতিনিধি দলে ছিলেন সদস্য সুনয়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা।জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউপিডিএফসহ এ পর্যন্ত মোট ২৮টি রাজনৈতিক দল কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা