ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার মেয়ের স্বামীর সঙ্গে শাশুড়ি ওমরায় যেতে পারবেন? স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১০০ টাকার মোবাইল রিচার্জে ৩৮ টাকা কর, যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, যে কারণ জানা গেল মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত-রাশিয়া প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির

বহুদিন বিদেশ যাইনি, তাই ইমিগ্রেশন সিস্টেমটা জানতে এসেছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০২:১৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০২:১৪:৪৫ অপরাহ্ন
বহুদিন বিদেশ যাইনি, তাই ইমিগ্রেশন সিস্টেমটা জানতে এসেছি: স্বরাষ্ট্র উপদেষ্টা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমার এখানে আসার উদ্দেশ্য, আমি বহুদিন যাবত বিদেশে যাইনি। তাই কীভাবে ইমিগ্রেশন হয় সেই সিস্টেমটা জানার জন্য এখানে এসেছি। দেখলাম, এটা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। এ উন্নতির ধারাটা যেন অব্যাহত থাকে।শনিবার (১০ মে) দুপুরে বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।




এ সময় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘এ পরিস্থিতির জন্য যারা দায়ী, তাদের কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পেলে যারা দোষী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’তিনি আরও বলেন, ‘এসবি থেকে আমাদের কাছে (মন্ত্রণালয়ে) নিষেধাজ্ঞার কপি পাঠানো হয়েছে কিনা, সেটা আমি জানি না। সে জন্যই আমি ইনভেস্টিগেশন করতে বলেছি। এসবি অফিস থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি এসেছে কিনা, আমার জানা নেই। সে জন্যই তদন্ত কমিটি। যারা দোষী তাদের শাস্তি পেতেই হবে।’




শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রক্রিয়া সব সময় জারি আছে। আমরা তো চেষ্টাটা করছি ইন্টারপোলের মাধ্যমে। কিন্তু ওরা তো আর বলার সঙ্গে সঙ্গে কাজ করবে না। ওটা তো আমার আন্ডারে না। তারা আইন কানুন মেনে ব্যবস্থা নেবে।এ সময় চলমান আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয়, সে ব্যাপারে আপনারাও (মিডিয়া) সবাইকে সচেতন করেন। সবাই রাস্তা ছেড়ে যদি এমন জায়গায় আন্দোলন করেন যেখানে ভোগান্তি না হয়। সেটা করতে পারলে সবচেয়ে ভালো। দাবিদাওয়া অযৌক্তিক বলবো না। তবে উপযুক্ত জায়গায় করলে ভালো হয়।’
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু