ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভারতের মিডিয়াকে ‘সার্কাস’ বললেন সোনাক্ষী

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০২:২১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০২:২১:২৮ অপরাহ্ন
ভারতের মিডিয়াকে ‘সার্কাস’ বললেন সোনাক্ষী
এ মুহূর্তে ভারত-পাকিস্তানের মধ্যে যে সমস্যা চলছে, তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন প্রত্যেক ভারতবাসী। যদিও এ পরিস্থিতিতে ভারত সরকার এবং সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সবাই। বিশেষ করে বিনোদন জগতের তারকারা নানাভাবে দেশকে সমর্থন জানিয়ে মন্তব্য করছেন। তবে এবার সেই প্রসঙ্গে অন্যরকম কথা শুনতে পাওয়া গেল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার মুখে। সেনাবাহিনীর গর্বে গর্বিত হয়েছেন অভিনেত্রীও। তবে এই যুদ্ধ আবহে আরও একটি বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় সত্রুঘ্নকন্যাকে।



গতকাল বৃহস্পতিবার (৯ মে) রাতে সামাজিক মাধ্যমের ইনস্টাগ্রাম স্টোরিতে সোনাক্ষী লিখেছেন, আমি সশস্ত্র বাহিনীর জন্য প্রার্থনা করছি। ভারতের জন্য প্রার্থনা করছি। এ মুহূর্তে প্রতিটি উদ্বিগ্ন ভারতীয়র জন্য প্রার্থনা করছি... নিরীহ মানুষের জন্য প্রার্থনা করছি, যারা এই যুদ্ধ আবহে প্রাণ হারিয়েছেন, যুদ্ধের এই সময়ে শান্তির জন্য প্রার্থনা করছি... জয় হিন্দ।



তবে এখানেই তিনি থেমে যাননি। মিডিয়া ও জনগণকে সামাজিক মাধ্যম ছাড়াও অন্য প্ল্যাটফর্মে রিয়েল টাইম সংবাদ শেয়ার না করার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেটি শেয়ার করে সোনাক্ষী সবাইকে অনুরোধ করেছেন— যাতে এই কঠিন সময়ে খবরকে অতিরঞ্জিত না করা হয়।



অভিনেত্রী লিখেছেন, সংবাদ চ্যানেলগুলোতে শুধুই সার্কাস চলছে। এই অতিরঞ্জিত ভিজ্যুয়াল, সাউন্ড এফেক্ট, চিৎকার চেঁচামেচি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। দয়া করে আপনারা শুধু আপনাদের কাজ করুন। তথ্য পরিবেশন করুন। যুদ্ধকে চাঞ্চল্যকর করে তুলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবেন না। মানুষ কেবল একটি নির্ভরযোগ্য সংবাদ দেখার আশা রাখেন, দয়া করে সংবাদের নামে আবর্জনা দেখানো বন্ধ করুন।


প্রসঙ্গত, শুক্রবার সকালে সংবাদ মাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে দেশের সামরিক অভিযান বা জওয়ানদের গতিবিধির লাইভ কভারেজ দেখানো থেকে বিরত থাকার নির্দেশিকা জারি করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে। কেন্দ্রীয় সরকারের এ নির্দেশিকা জারির কিছুক্ষণের মধ্যেই সেটি শেয়ার করে নিজের মন্তব্য প্রকাশ করেছেন সোনাক্ষী সিনহা।

উল্লেখ্য, শুধু সোনাক্ষী সিনহা নয়, এসএস রাজামৌলিও জনগণকে অনুরোধ করেছেন, যাতে কেউ সেনাবাহিনীর গতিবিধির কোনো ছবি বা ভিডিও তুলে সামাজিক মাধ্যমে পোস্ট না করেন। অনলাইনে এসব ফুটেজ শেয়ার করলে আখেরে যে ভারতেরই ক্ষতি হবে, সেই কথাও বারবার বলেছেন অভিনেত্রী।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা