ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

এবার ২৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০২:২৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০২:২৪:৫২ অপরাহ্ন
এবার ২৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা
ফেসবুকে ফেক অ্যাকাউন্ট আর প্রতারকদের ফাঁদে পড়ে প্রতিনিয়ত সর্বস্ব হারাচ্ছেন ব্যবহারকারীরা। এসব সাইবার অপরাধ ঠেকাতে এবার বড়সড় পদক্ষেপ নিল টেক জায়ান্ট মেটা। প্রতারণামূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তারা ২৩ হাজারের বেশি ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করে দিয়েছে।

ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মেটার অভিযোগ, এসব অ্যাকাউন্টের মাধ্যমে ভারত ও ব্রাজিলের ব্যবহারকারীদের লক্ষ্য করে নানা ধরনের প্রতারণা চালানো হচ্ছিল।

প্রতারণার ধরনও ছিল অত্যন্ত চতুর। ডিপফেকসহ নানা প্রযুক্তি ব্যবহার করে তারা নিজেদের পরিচয় দিত জনপ্রিয় ফিনান্স বিশেষজ্ঞ, ক্রিকেটার বা বড় ব্যবসায়ী হিসেবে। এরপর ভুয়া বিনিয়োগ পরিকল্পনা আর গ্যাম্বলিং ওয়েবসাইটের প্রচারে লিপ্ত হতো এসব ফেক অ্যাকাউন্ট।

প্রথমে ভুক্তভোগীদের বিভিন্ন মেসেজিং অ্যাপে রিডাইরেক্ট করে নেওয়া হতো, যেখানে বিনিয়োগের লোভনীয় পরামর্শ দেওয়া হতো। কিছু ক্ষেত্রে ব্যবহারকারীদের এমনসব ওয়েবসাইটে পাঠানো হতো, যেগুলো দেখতে হুবহু গুগল প্লে-স্টোরের মতো। সেখান থেকেই ভুয়া গ্যাম্বলিং অ্যাপ ডাউনলোডের নির্দেশ দেওয়া হতো।

ক্রিপ্টোকারেন্সি, রিয়েল এস্টেট কিংবা শেয়ারবাজারে টাকা বিনিয়োগ করে দ্রুত কোটিপতি হওয়ার লোভ দেখিয়ে প্রতারণা করত এই অ্যাকাউন্টগুলো। এমনকি কিছু কিছু প্রতারক কোচিং গ্রুপ খুলে, সেখানে এক্সক্লুসিভ বিনিয়োগ স্কিমের গোপন তথ্য দিত বলেও জানিয়েছে মেটা।

এছাড়া, ফেসবুক মার্কেটপ্লেসেও প্রতারণার অভিযোগে বহু অ্যাকাউন্ট বন্ধ করেছে সংস্থাটি। পণ্যের দাম দেওয়ার সময় ইচ্ছাকৃতভাবে বেশি টাকা দিয়ে, পরে রিফান্ডের নামে সেলারদের প্রতারিত করতো তারা।

সবশেষে মেটা এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্যবহারকারীদের সতর্ক করে বলেছে, "যখনই অগ্রিম টাকা দেওয়ার কথা বলা হবে, তখনই সতর্ক হোন। আর এমন অ্যাকাউন্টকে সন্দেহ করুন ও রিপোর্ট করুন।"

এই পদক্ষেপ প্রমাণ করে, প্রযুক্তির ছায়ায় অপরাধ যেমন বাড়ছে, তেমনি তা রুখতেও তৈরি হচ্ছে টেক জায়ান্টরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা