ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ভারত-পাকিস্তান সীমান্তে আতঙ্কিত মানুষ, ছাড়ছেন ঘর

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০৩:০০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০৩:০০:৩৬ অপরাহ্ন
ভারত-পাকিস্তান সীমান্তে আতঙ্কিত মানুষ, ছাড়ছেন ঘর
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতে নিয়ন্ত্রণরেখা বরাবর সীমান্তবর্তী গ্রামগুলোতে নেমে এসেছে মৃত্যু আর ধ্বংসের ছায়া। রাতভর গোলাগুলির শব্দে কেঁপে উঠছে কাশ্মীরের পাহাড়ি জনপদ। ভয়াবহতায় ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে সাধারণ মানুষ—কেউ গাড়িতে, কেউ শিশু কোলে নিয়ে হেঁটে। অনেক এলাকাই এখন প্রায় জনশূন্য।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, সীমান্তের ভারতীয় অংশে কাশ্মীরের উরি, কুপওয়ারা এবং পুঞ্চ জেলাগুলোতে গোলাবর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কুপওয়ারার ক্রালপোরা গ্রামের বাসিন্দা তনভির আহমেদ জানান, “জীবনে এই প্রথম আমাদের গ্রামে গোলা এসে পড়ল।” শুক্রবার ভোরে তার বাড়িতে গোলা পড়লে একটি ট্রাক ও মাটি কাটার যন্ত্র ধ্বংস হয়। হামলার ঠিক আগে পরিবারের সদস্যরা মাত্র ৫০০ মিটার দূরে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে চলে গিয়েছিলেন। ওই গ্রামে বেসামরিকদের জন্য কোনো বাংকার নেই।

উরির বাসিন্দা নিসার হুসেইন জানান, রাতে তিনি মসজিদের বেসমেন্টে আশ্রয় নেন। সকালে বাড়ি ফিরে দেখেন আশপাশে তিনটি গোলা পড়েছে, বাড়ির কিছু অংশ ধ্বংস হয়ে গেছে।

পুঞ্চ জেলার সুরানকোট থেকে বিবিসির সাংবাদিক ডেভিনা গুপ্তা জানান, পাকিস্তানে ভারতীয় হামলার জেরে সীমান্তজুড়ে রাতভর গোলাবর্ষণ চলছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

একজন স্থানীয় নারী, সোবিয়া, জানালেন—“বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়। এক মাসের সন্তানকে নিয়ে ছুটে বের হই। গাড়ি পাইনি, হেঁটে অনেক দূর গেছি। কাঁদতে কাঁদতে রাস্তা পার হয়েছি।”

পাকিস্তান-শাসিত কাশ্মীরের চাকোঠি গ্রামের বাসিন্দা কিফায়াত হুসেইন বলেন, “১৯৯৯ সালের পর এমন গোলাবর্ষণ দেখিনি।” তিনি পরিবারসহ এক রাত কাটিয়েছেন সিমেন্টের বাথরুমে। বাচ্চারা গোলার শব্দে আতঙ্কে চিৎকার করে কেঁদেছে।

২০০৫ সালের ভূমিকম্পের পর ওই অঞ্চলে ঘরবাড়িতে টিনের ছাদ ব্যবহার শুরু হলেও তা গোলার আঘাতে কোনো সুরক্ষা দিতে পারছে না। গোলাবর্ষণ শুরু হলে ঘরের ভেতর বাসনপত্র মাটিতে আছড়ে পড়ে—জানালেন কিফায়াত।

নীলাম উপত্যকা থেকে মুজাফফরাবাদে পালিয়ে আসা মুহাম্মদ শাগির জানান, “বাড়ির সামনে ক্ষেপণাস্ত্র পড়ে। বাচ্চারা এত ভয় পায় যে সকালেই বোনের বাড়িতে চলে যাই।”

দুই দেশের এই সশস্ত্র উত্তেজনায় সীমান্তের দুই পাশেই হাজারো পরিবার এখন উদ্বাস্তু। গোলাবর্ষণের ভয়াবহতা থেকে শিশু, নারী ও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার