ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

‌‘আজাদ জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাদের গুলিতে নিহত ১৩, আহত ৫০’

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০৪:৩৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০৪:৩৬:৫৯ অপরাহ্ন
‌‘আজাদ জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাদের গুলিতে নিহত ১৩, আহত ৫০’
ভারত-পাকিস্তান সীমান্তে সশস্ত্র উত্তেজনার ভয়াবহ রূপ নিয়েছে। পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর গোলাবর্ষণে নিহত হয়েছেন অন্তত ১৩ জন, আহত হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ। নিহতদের মধ্যে রয়েছে একটি শিশুও, যার বয়স ১০ বছরেরও কম।

সরকারি মুখপাত্র মাজহার হুসেন শাহ এই তথ্য নিশ্চিত করেছেন আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে। তিনি জানান, “গত রাত থেকে ভারতীয় বাহিনীর লাগাতার হামলায় ব্যাপক প্রাণহানি ঘটেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনো উদ্ধার অভিযান চলছে।”

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ার আশঙ্কা থাকায়, বিভিন্ন এলাকায় জরুরি তৎপরতা অব্যাহত রেখেছে উদ্ধারকারী দলগুলো।

এদিকে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ভারতের সামরিক তৎপরতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ভারতের অব্যাহত আগ্রাসনের জবাবে পাকিস্তানের সামনে আত্মরক্ষার বাইরে আর কোনো পথ খোলা নেই।”
তিনি আরও বলেন, “সমগ্র জাতি সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

গত কয়েক সপ্তাহ ধরেই সীমান্তে ক্রমাগত উত্তেজনা বেড়ে চলেছে। বেসামরিক নাগরিকদের মধ্যে ভয়, আতঙ্ক ও অনিশ্চয়তা চরমে উঠেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে দুই পারমাণবিক শক্তিধর দেশকে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা