ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

লঞ্চে নারীকে প্রকাশ্যে মারধর, ভাইরাল যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০৪:৪৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০৪:৪৪:৩৫ অপরাহ্ন
লঞ্চে নারীকে প্রকাশ্যে মারধর, ভাইরাল যুবক গ্রেপ্তার
মুন্সিগঞ্জ সদরের লঞ্চঘাটে এক অপ্রাপ্তবয়স্ক নারী যাত্রীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় ভাইরাল হওয়া যুবক নেহাল আহমেদ জিহাদ (২৪)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) দুপুরে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের একটি দল শহরের দক্ষিণ ইসলামপুর এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী এখনও আনুষ্ঠানিক অভিযোগ না দিলেও, পুলিশ নিজেই বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ। তিনি বলেন, “এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।”

এদিকে, ঘটনার পর অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন জিহাদ, তবে সামাজিক মাধ্যমে ইতোমধ্যে তার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (১০ মে) রাতে ঢাকা-লালমোহন রুটের এমভি ক্যাপ্টেন লঞ্চে যাত্রাবিরতির সময় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। লঞ্চের কেবিন থেকে কয়েকজন নারী যাত্রীকে টেনে বের করে সবার সামনে বেপরোয়াভাবে মারধর করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত প্রায় ৫০-৬০ জন ব্যক্তি ভিডিও ধারণ করলেও কেউ এগিয়ে আসেননি বাধা দিতে। লঞ্চটির দ্বিতীয় ও তৃতীয় তলায় উঠে আরও ১৫-২০ জন যাত্রীদের ওপর হামলা চালায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী