ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার সময়ক্ষেপণ করছে: রিজভী

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০৪:৫৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০৪:৫৮:৩১ অপরাহ্ন
সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার সময়ক্ষেপণ করছে: রিজভী
পতিত শেখ হাসিনার সরকার বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, এবং এখন সংস্কারের অজুহাতে সময়ক্ষেপণ করছে— এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১০ মে) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “নির্বাচনের তারিখ নিয়ে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে। দেশে একটা দায়িত্বশীল সরকার প্রয়োজন, যেখানে জনগণের অধিকার নিশ্চিত হবে। আজ জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু জনগণ কারও কাছে বলতে পারছেন না। কারণ দেশে জনগণের সরকার নেই।”

তিনি আরও বলেন, “জবাবদিহিতার প্রসঙ্গ এলেই সংস্কারের কথা বলা হচ্ছে। অন্যদিকে পতিত ফ্যাসিস্টদের অন্তর্বর্তী সরকার পুনর্বাসন করছেন কিনা, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।”

রিজভীর বক্তব্যে স্পষ্ট, আন্তর্জাতিক চাপ ও দেশের রাজনৈতিক বাস্তবতায় গঠিত অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে বিএনপি সন্দিহান। তিনি আরও একবার গণতান্ত্রিক সরকারের প্রয়োজনীয়তা এবং জনগণের জবাবদিহিতার অধিকার প্রতিষ্ঠার কথা তুলে ধরেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা