ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততা নজরদারিতে রাখা হচ্ছে: উপদেষ্টা জাহেদ রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া গ্রেফতারের পর সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স  মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ মের মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ থাইল্যান্ডে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু, আহত ১৬ গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে নতুন দুই থানা-পৌরসভা গঠনের অনুমোদন শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান

আরও শক্তিশালী ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০৫:২৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০৫:২৭:১৯ অপরাহ্ন
আরও শক্তিশালী ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

এবার আরও শক্তিশালী ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। এর আগে দিনের প্রথম প্রহরে ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল শাহবাজ শরিফের বাহিনী।ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, শনিবার পাকিস্তান দাবি করে যে, থারব তাদের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তানের সামরিক মুখপাত্রের মতে, ভারত তাদের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ জানান, পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান ঘাঁটি, চকওয়ালের মুরিদ ঘাঁটি এবং পাঞ্জাব প্রদেশের ঝাং জেলার রফিকি ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।




এরপর বেশ কয়েকটি প্রতিবেদন অনুসারে, পাকিস্তানও কৌশলগত ভারতীয় অবস্থান লক্ষ্য করে তাদের ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।ভারতীয় সূত্র দ্য ইকোনমিক টাইমসকে জানিয়েছে, ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। ফলে তেমন কোনো ক্ষতিসাধন হয়নি।



ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র কী?

ফাতাহ-২ হলো পাকিস্তানের তৈরি একটি গাইডেড আর্টিলারি রকেট সিস্টেম। পাকিস্তানের সেনাবাহিনী কর্তৃক ২০২১ সালের ডিসেম্বরে প্রথম আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়। এটিকে ফাতাহ-১ সিস্টেমের একটি আপগ্রেড সংস্করণ হিসেবে বিবেচনা করা হয়। যার পরিসর বর্ধিত এবং আরও নির্ভুল।ফাতাহ-২ ক্ষেপণাস্ত্রের আনুমানিক পাল্লা প্রায় ২৫০ থেকে ৪০০ কিলোমিটার। এটি প্রচলিত ওয়ারহেড বহন করতে পারে এবং সামরিক অবস্থান, রাডার স্থাপনা এবং সরবরাহ সুবিধাগুলোতে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে।ক্ষেপণাস্ত্রটি একটি টার্মিনাল গাইডেন্স সিস্টেম দিয়ে সজ্জিত, যা এটিকে উড্ডয়নের চূড়ান্ত পর্যায়েও তার পথ সামঞ্জস্য করতে সাহায্য করে। ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে আঘাত হানতে ইনর্শিয়াল নেভিগেশন এবং স্যাটেলাইট গাইডেন্স ব্যবহার করে।


 

এদিকে ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। শনিবার সকালে এ তথ্য জানায় জিওটিভি নিউজ। তবে ঘাঁটিটিতে ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন

দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন