ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আরও শক্তিশালী ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০৫:২৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০৫:২৭:১৯ অপরাহ্ন
আরও শক্তিশালী ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

এবার আরও শক্তিশালী ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। এর আগে দিনের প্রথম প্রহরে ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল শাহবাজ শরিফের বাহিনী।ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, শনিবার পাকিস্তান দাবি করে যে, থারব তাদের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তানের সামরিক মুখপাত্রের মতে, ভারত তাদের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ জানান, পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান ঘাঁটি, চকওয়ালের মুরিদ ঘাঁটি এবং পাঞ্জাব প্রদেশের ঝাং জেলার রফিকি ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।




এরপর বেশ কয়েকটি প্রতিবেদন অনুসারে, পাকিস্তানও কৌশলগত ভারতীয় অবস্থান লক্ষ্য করে তাদের ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।ভারতীয় সূত্র দ্য ইকোনমিক টাইমসকে জানিয়েছে, ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। ফলে তেমন কোনো ক্ষতিসাধন হয়নি।



ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র কী?

ফাতাহ-২ হলো পাকিস্তানের তৈরি একটি গাইডেড আর্টিলারি রকেট সিস্টেম। পাকিস্তানের সেনাবাহিনী কর্তৃক ২০২১ সালের ডিসেম্বরে প্রথম আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়। এটিকে ফাতাহ-১ সিস্টেমের একটি আপগ্রেড সংস্করণ হিসেবে বিবেচনা করা হয়। যার পরিসর বর্ধিত এবং আরও নির্ভুল।ফাতাহ-২ ক্ষেপণাস্ত্রের আনুমানিক পাল্লা প্রায় ২৫০ থেকে ৪০০ কিলোমিটার। এটি প্রচলিত ওয়ারহেড বহন করতে পারে এবং সামরিক অবস্থান, রাডার স্থাপনা এবং সরবরাহ সুবিধাগুলোতে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে।ক্ষেপণাস্ত্রটি একটি টার্মিনাল গাইডেন্স সিস্টেম দিয়ে সজ্জিত, যা এটিকে উড্ডয়নের চূড়ান্ত পর্যায়েও তার পথ সামঞ্জস্য করতে সাহায্য করে। ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে আঘাত হানতে ইনর্শিয়াল নেভিগেশন এবং স্যাটেলাইট গাইডেন্স ব্যবহার করে।


 

এদিকে ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। শনিবার সকালে এ তথ্য জানায় জিওটিভি নিউজ। তবে ঘাঁটিটিতে ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা