ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

পাকিস্তানের গোলায় বিএসএফের ৮ সদস্য আহত

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০৫:৩৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০৫:৩৫:০৭ অপরাহ্ন
পাকিস্তানের গোলায় বিএসএফের ৮ সদস্য আহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু অঞ্চলের আরএস পুরায় পাকিস্তানি গোলার আঘাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আটজন সদস্য আহত হয়েছেন।
শনিবার (১০ মে) ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে এ সংবাদ দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।এদিকে জম্মু ও কাশ্মীরে মোতায়েনকৃত বিএসএফ সদস্যদের সহায়তার জন্য স্বেচ্ছায় রক্তদান করার আহ্বান জানিয়েছে ভারতের চিকিৎসা ও গবেষণা সংস্থা পোস্টগ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ (পিজিআইএমইআর)।


 
প্রতিষ্ঠানটি জানায়, ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার প্রেক্ষিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে এই রক্ত সংগ্রহ অভিযান চালানো হচ্ছে। কর্তৃপক্ষ সক্ষম রক্তদাতাদের সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।




উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের উত্তেজনা নতুন করে শুরু হয়। ভারত এই হামলার নেপথ্যে পাকিস্তানকে দায়ী করে।

 



এর পর থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর দুই দেশের বাহিনীর মধ্যে টানা প্রায় ১২ রাত ধরে গোলাগুলি হয়। এই গোলাগুলির জন্য উভয় দেশই একে অপরকে দোষারোপ করে। তবে গত মঙ্গলবার ভারত পাকিস্তানের অন্তত নয়টি জায়গায় হামলা চালায়। তারা এই অভিযানের নাম দেয় ‘অপারেশন সিঁদুর’।
 


ভারতের এই ‌‘অপারেশন সিঁদুর’-এর প্রতিশোধ হিসেবে শুক্রবার রাত থেকে অপারেশন ‘বুনইয়ানুম মারসুস’ শুরু করেছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতের অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করেছে। পাশাপাশি দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা ভারতের বিরুদ্ধে একটি সাইবার হামলা চালিয়ে শাসক দল বিজেপিসহ শীর্ষস্থানীয় কয়েকটি ওয়েবসাইট হ্যাক করেছে। তবে এসব দাবি এখনও যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার